চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরু নয়, রিপোর্টের অপেক্ষায় বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

প্রতিটি সিরিজ শেষেই বিসিবির কাছে রিপোর্ট দেন চণ্ডিকা হাথুরুসিংহে। সাউথ আফ্রিকা সফর শেষ হয়ে তিন সপ্তাহ পেরিয়ে গেলেও রিপোর্ট দেননি পদত্যাগী এই কোচ। হঠাৎ কী কারণে হাথুরুসিংহে পদত্যাগ করলেন তার কারণ উল্লেখ থাকবে ওই রিপোর্টে। যে কারণে হাথুরুসিংহেকে ফেরানোর চেষ্টার আগে বিসিবির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কোচের লিখিত রিপোর্ট।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ২-৩ দিনের মধ্যেই পাওয়া যাবে সেই রিপোর্ট। তারপরই খোলাসা হবে সব।

সোমবার মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষ হতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান। কোচ ইস্যুতে তার বক্তব্য, ‘হাথুরুসিংহের জন্য আমরা অপেক্ষা করছি না। অপেক্ষা করছি তার রিপোর্টের জন্য। সে বলেছে দিবে, ২-৩ সপ্তাহের মধ্যে দিবে। আমাদের জানতে হবে, আমাদের কোন কারণে নাকি তার ব্যক্তিগত কারণে সে যাচ্ছে। তার ব্যক্তিগত হলে সমস্যা নেই। আমাদের যদি কিছু থাকে তাহলে যেন জানায়। সেটা জানলেই যে কিছু একটা হবে তেমন না। জাস্ট আমাদের জানা দরকার।’

সময় যত গড়াচ্ছে টাইগারদের ভবিষ্যৎ কোচ হিসেবে সম্ভাব্যদের নামের তালিকাও বড় হচ্ছে। শোনা যাচ্ছে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও ইংল্যান্ড দলের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নাম। বিসিবি সভাপতি জানালেন, ‘অনেকের সঙ্গেই কথা হচ্ছে। অনেকে নিজের থেকেই যোগাযোগ করেছে। ওই রকম ফাইনাল কোন কিছু হয়নি।’

তবে সময় লাগলে অন্তর্বর্তীকালীন কোচের কথাও ভেবে রাখছে বিসিবি। খালেদ মাহমুদ সুজনের সম্ভাবনার কথাও জানালে বোর্ড প্রধান, ‘শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার আগে আমরা যদি বাইরের কোচ না আনি, তাহলে অবশ্যই আমাদের স্থানীয় কেউ কোচ হবে। আমাদের খালেদ মাহমুদ সুজন আছে। তার সম্ভাবনাই সবচেয়ে বেশি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিহাথুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT