চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজার কণ্ঠে বর্ষ বরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

বিশেষ দিন মানেই চ্যানেল আই। আসছে বাংলা নবান্ন। প্রতি বছরের মতো এবারও নতুন বছর বরণ করে নিতে চ্যানেল আই হাতে নিয়েছে বাংলা বর্ষ বরণের সবচাইতে বড় আয়োজন। চ্যানেল আই ও সুরের ধারার সহস্র কণ্ঠে ‘লিভার আয়ুশ হাজার কণ্ঠে বর্ষ বরণ ১৪২৬’।

কিছু স্বপ্ন এবং উদ্যোগ আন্তরিকতা আর অনন্যতায় এক সময় আদর্শ হয়ে দাঁড়ায়। অভ্যাস হয়ে ওঠে। সাত পেরিয়ে আটে পদার্পণ সেই স্বপ্ন এবং উদ্যোগের। হাজারো কণ্ঠে বর্ষবরণ। কেবল বাংলাদেশ নয় বরং ৬ মহাদেশে সমগ্র বাঙালির অভ্যাস এবং অধীর অপেক্ষার নাম হয়ে উঠেছে ‘লিভার আয়ুশ চ্যানেল আই-সুরের ধারা হাজারো কণ্ঠে বর্ষবরণ’।

সুন্দর আগামী ও দেশবাসীর মঙ্গল কামনা করে ‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ শিরোনামে বর্ণিল এই উৎসবের আয়োজন বসবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে। খবরটি নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম।

তিনি জানান, চৈত্র সংক্রান্তির বিকেল থেকেই শুরু হবে নতুন বছরকে বরণ করার অনুষ্ঠান। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে সমস্ত আয়োজন ইতোমধ্যে সম্পন্ন। আগামি ১০ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘লিভার আয়ুশ হাজার কণ্ঠে বর্ষ বরণ ১৪২৬’ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের খোলা প্রান্তরে প্রতি বছর উপস্থিত হন শত শত মানুষ। হাজারো কণ্ঠে চ্যানেল আই-সুরের ধারার বর্ষবরণে অংশ নেন তারা। শিল্প সংস্কৃতি অঙ্গনের মানুষের উপস্থিতে ভোরেই সেখানে উৎসবে পরিনত হয়। এবার আরো বড় পরিসরে হতে যাচ্ছে বর্ষ বরণের এই অনুষ্ঠান।

সহস্র কণ্ঠে বর্ষবরণের নেতৃত্বে থাকছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা। পহেলা বৈশাখের ভোর সাড়ে ৫টায় চ্যানেল আইয়ের পর্দায় এবং চ্যানেল আই ভেরিফায়েড ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার হবে।

Reneta

অনুষ্ঠানটির টেলিকম পার্টনার রবি, প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো ও সাপ্তাহিক, রেডিও পার্টনার রেডিও ভূমি, অনলাইন পার্টনার চ্যানেল আই অনলাইন এবং অ্যাভিয়েশন পার্টনার ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসরাসরিসুরের ধারা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩ হাজার ২২৬ টাকা

জুন ২৯, ২০২৬

৩ হাজার কোটি টাকার প্রকল্প – প্রশ্নবিদ্ধ

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু হওয়ায় কলকাতার ব্যবসায়ীদের মিষ্টিমুখ

জুন ২৯, ২০২৬

আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান, নিহত ২৯

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT