চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওলাদারের বিষয়ে দুদকের অনুসন্ধানে বাধা রইল না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আদালত
A A

জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দুদকে তলবের নোটিশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

এর আগে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আজকের এই আদেশের ফলে রুহুল আমিন হাওলাদারের বিষয়ে দুদকের অনুসন্ধান চলতে কোনো বাধা রইল না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

আদালতে হাওলাদারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ, এ এম আমিন উদ্দিন ও আইনজীবী মাহবুব শফিক। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে রুহুল আমিনকে দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তলব করে চিঠি পাঠিয়েছিলেন দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ।

গত ২৮ মার্চ সকাল সাড়ে ৯টায় হাওলাদারকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয় ওই নোটিশে। এরপর ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাওলাদার রিট আবেদন করলে হাইকোর্ট দুদকের নোটিশের কার্যকারিতা গত ৩ এপ্রিল চার সপ্তাহের জন্য স্থগিত করেন।

Reneta

এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করা হলে রোববার আপিল বিভাগ হাইকোর্টের আদেশটি স্থগিত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিদুদক অনুসন্ধানরুহুল আমিন হাওলাদারহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জলবায়ুতে সবুজ প্রতিশ্রুতি, বাজেটে শতকোটি টাকার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারী-শিশুর নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালুর পরিকল্পনা সরকারের

জুন ১১, ২০২৬

প্রতিরক্ষায় বরাদ্দ ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT