চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল-মার্কের চেয়ারম্যানকে ৩ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ন ১১, জুলাই ২০১৮
আদালত
A A
হলমার্ক

হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের সম্পদের হিসাব দাখিল না করার মামলায় ৩ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। কারাগারে থাকা জেসমিন ইসলামকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়।

রায়ে ৬০ দিনের মধ্যে অর্থদণ্ডের ২০ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে জমা করার নির্দেশ দেয়া হয়েছে।

এ মামলায় আদালত ৭ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর মামলা পরিচালনা করেন। আসামীপক্ষে ছিলেন আইনজীবী সফিকুল ইসলাম।

২০১৪ সালের ২২ অক্টোবর দুদকের উপ-পরিচালক মনজুর মোরশেদ এ মামলার চার্জশিট দাখিল করেন। পরে ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি আদালত চার্জগঠন করে আসামীর বিচার শুরু করেন। দণ্ডিত জেসমিন ইসলাম হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের স্ত্রী। তারা উভয়ই হল-মার্কের ঋণ কেলেঙ্কারির মামলায়ও আসামী।

মামলার অভিযোগে জানা যায়, জেসমিন ইসলামের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে তার নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য-উপাত্ত পায় দুদক। এরপর দুদক তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়।

Reneta

নির্দেশ অনুযায়ী সম্পদ বিবরণী জমা না দিয়ে তিনি আইনজীবীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন। তবে সময় বাড়ানোর পরও সম্পদ বিররণী দাখিল করা হয়নি।

পরে তার বিরুদ্ধে ২০১৩ সালের ১২ ডিসেম্বর কমিশনের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন রমনা থানায় নন-সাবমিশন মামলা দায়ের করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজহলমার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT