চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতালের ‘অদ্ভুত দৃশ্যে’ সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৬:৪৫ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

পিকেটার-পুলিশ মুখোমুখি। জলকামান আর টিয়ার শেলের ঝাঁঝালো ধোঁয়া। চিত্রটি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে শাহবাগে বাম ছাত্রসংগঠনগুলোর ডাকা হরতালের। গ্যাসের দাম বৃদ্ধির পর থেকে সাম্প্রতিক প্রতিবাদের মতো এটা ছিলো অন্যসব দিনের মতোই একটি চিত্র।

তবে ব্যতিক্রম একটি ঘটনা বেশিরভাগ সংবাদ কর্মীর নজর এড়িয়ে গেলেও ক্যামেরায় ধরা পড়া এক ‘অদ্ভুত ছবি’ সামাজিক মাধ্যমে ভালোই সাড়া ফেলেছে।

ছবিটিতে দেখা যায়, হরতাল সমর্থনকারী এক নারী কর্মীকে আটকের জন্য একদিক দিয়ে পুলিশ টানছে অন্যদিকে ওই নারীর জামা কামড়ে উল্টো দিকে টানছে একটি কুকুর।

Banglabid

সামাজিক মাধ্যমে এই ছবি দেখার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। শুরু হয় টিকা-টিপ্পনী। অনেকেই তীর্যক মন্তব্যের মাধ্যমে সরকার এবং পুলিশ বাহিনীকে জর্জরিত করেন। অনেক অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, কুকুরটি নাকি পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছে, ইভার প্রতিরক্ষা করেছে!

অবশ্য এমন ঘটনাকে কাকতালীয় বলেই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভা মজুমদার। কারণ পুলিশ ও কুকুরের টানাটানির মাঝে থাকা নারী তিনি নিজেই।

চ্যানেল আই অনলাইনকে ইভা বলেন, ‘আসলে গোটা ব্যাপারটি কাকতালীয়। ও আমার পোষা কুকুরও নয় যে আমাকে রক্ষা করতে আসবে। আদতে কী জন্য এমন করেছে তা তো আর আমার বোঝার কথা না।’

Reneta

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতাল কর্মসূচিতে দায়িত্ব পালন করছিলেন ফটোসাংবাদিক রেহমান আসাদ। তার ক্যামেরাতেই এই ছবিটি তোলা এবং পরে তিনি এটা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান, ‘২০১৭ সালে তোলা আমার শ্রেষ্ঠ ছবি’।

 ঘটনা সম্পর্কে জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘পুলিশ অ্যাকশনে যাওয়ার পর একের পর এক ক্লিক করছিলাম ক্যামেরায়। পিকেটারদের আটকের সময়ও ছবি তুলছিলাম। তখনই এই দৃশ্য চোখে পড়ে।

‘আসলে সেসময় কুকুরটা কেন এমন আচরণ করেছে, তা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। কারণ প্রাণীর ভাষা বোঝাটা সহজ নয়।’

তবে, তিনি বলেন, এটা দেখেছি যে, পুলিশের হাতে আটক হওয়ার ভয়ের চেয়ে কুকুরের ওই আচরণে কিছুটা আতঙ্কিত হয়েছিলেন ওই পিকেটার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসের দাম বৃদ্ধিহরতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT