চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় যুবক আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

হবিগঞ্জ শহরে প্রকাশ্যে এক স্কুলছাত্রীকে নির্মমভাবে মারধরার করার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় সারাদেশে আলোড়ন সৃষ্টি হলে শুক্রবার রুহুল আমিন (১৫) নামের ওই যুবককে আটক করে পুলিশ।

শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলার রীচি গ্রাম থেকে এক আত্মীয়ের বাড়ি থেকে রুহুল আমিনকে আটক করে পুলিশ। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নাজিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, দুপুর ১টায় সদর মডেল থানায় শহরতলী রিচি থেকে গ্রামের মেম্বারসহ মুরুব্বীরা তাকে নিয়ে সদর মডেল থানায় আসেন। এসময় তাকে আটক করা হয়।

এর আগে শহরের রাজনগর এলাকা থেকে রুহুল আমিনের মামী মার্জিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।লাঞ্ছিত হওয়া ওই স্কুলছাত্রী ও পরিবারের সদস্যরা জানান, গত ২৬ আগস্ট বিকেলে কোচিং শেষে বাসায় ফেরার সময় রাজনগর এতিমখানা রোডসস্থ একই এলাকার ছেলে রহুল আমিন নামে এক যুবক এই ঘটনা ঘটায়।

নির্যাতিত ছাত্রীর মা বলেন, মেয়ে স্কুলে যাইতে পারেনা, লেখাপড়া করতে পারেনা, একটি ছেলে ডিস্ট্রাব করে। এমন বলে রুহুল আমিনের অভিভাবকদের কাছে বিচার দেওয়া হয়েছে। তারা শাসন করলে সে অন্য মেয়েদের পিছে লাগে।এরপর অন্য ছেলেদের হাতে মার খায় কিন্ত দোষ দেয় আমার মেয়ের। এ ঘটনার জের ধরেই আমার মেয়েকে মারে। তিনি আরো বলেন, “আমি সমাজের সবার কাছে এর বিচার চাই। আমার মেয়েকে লাঞ্চনাকারীর শাস্তি চাই।”

আটক রুহুল আমিন জানায়, “স্কুলের সামনে অনেক ছেলে মেয়ের সামনে অপমান করলে নিজের প্রতি ক্ষোভ সৃষ্টি হয় তখন আমি বাধ্য হয়ে মারি। তবে আমার ভিডিও করার কোন ইচ্ছা ছিল না। আমি নিজের কারণে দোষী হয়েছি। ওই ঘটনার ভিডিও চিত্র ধারন করে তারই এক বন্ধু।সকালে হবিগঞ্জে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।

Reneta

সকাল সাড়ে ১০টায় এম সাইফুর রহমান টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আক্তার চৌধুরী, সুজন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী, কমরেড পীযুষ চক্রবর্তী, ডাঃ এস এস আল আমিন সুমন, তোফাজ্জল সোহেল প্রমূখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী নির্যাতননারী লাঞ্ছনাহবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

জুলাই ১১, ২০২৬

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT