চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যাকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি এক মাস আগে চুরি হয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ০৮, জুন ২০১৬
বাংলাদেশ
A A

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদাকে হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি এক মাস আগে চুরি হয়েছিলো। শহীদুল্লাহ নামে এক বাবুর্চি প্রায় পাঁচ বছর আগে মোটরসাইকেলটি কিনেছিলেন। কিন্তু রেজিষ্ট্রেশন করেননি। গত ৮ মে তার বাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি যায় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য।  চুরির পর শহীদুল্লাহ থানায় অভিযোগ করেছেন।

বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে দেবদাস ভট্টাচার্য জানান, “মোটর সাইকেলের  সর্বশেষ মালিক শহীদুল্লাহকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করেছি। এই মোটর সাইকেল সংক্রান্ত সবগুলো তথ্য যাচাই- বাচাই করে দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে শহীদুল্লাহর দেওয়া তথ্যও।

দেবদাস ভট্টাচার্য  আরো জানান, “সিসিটিভি ফুটেজে দেখা মোটর সাইকেল এবং মাইক্রোবাসের গন্তব্য মামলা তদন্তের অন্যতম বিষয়, বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোটর সাইকেল এবং মাইক্রোবাসটি এক সাথে বেশ কিছু দূর  গিয়ে পৃথক হয়ে গেছে।”

“মোটর সাইকেলটি ঘটনার পরদিন বাদুরতলা এলাকা থেকে উদ্ধার করা হলেও এখনো মাইক্রোবাসটি এখনো উদ্ধার হয়নি।”

এর আগে সিএমপি কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, “মোটর সাইকেলটিতে লাগানো  নাম্বারটি  সঠিক  ছিলোনা, এটি কয়েকবার হাত বদল হয়েছে, সর্বশেষ মালিককে ধরার চেষ্টা  চলছে।”

জঙ্গি দমন অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গত রোববার সকাল সাড়ে ছয়টায় নগরীর জিইসি মোড়ে বাসার কাছে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে মোটর সাইকেল আরোহী তিন দূর্বৃত্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদের ৫ উইকেট, পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

মে ১২, ২০২৬
ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজার স্থিতিশীল করতে ৫৩.৩ মিলিয়ন ব্যারেল তেল ধার দেবে যুক্তরাষ্ট্র

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT