চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ সচিবালয়ে দুই বিএনপি নেতা, কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রীকে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A
স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন কর্মসূচি চলার মধ্যে হঠাৎ করেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেছেন বিএনপির দুই সিনিয়র নেতা। তবে তাদের মধ্যে ঠিক কী বিষয়ে কথা হয়েছে? তা না জানা গেলেও ধারণা করা হচ্ছে, দলীয় চেয়ারপার্সনের সুচিকিৎসার উদ্যোগ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। 

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

এসময় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘খারাপ’ উল্লেখ করে ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান তারা।

এছাড়াও বিএনপির দলীয় কর্মসূচিতে বাধা না দিতে মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তারা।

বৈঠক শেষে আসাদুজ্জামান খাঁন সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য জেলকোড অনুযায়ী যা করা যায় তার সব ব্যবস্থা নেয়া হবে।

‘জেলকোডের বাইরে কিছু করতে হলে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী যা করা দরকার সব করা হবে।’

Reneta

কারাবন্দীর হওয়ার পর থেকে ‘সঠিক চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া’ এমন মন্তব্য করে তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর কথা বলে আসছে বিএনপি।

রোববার খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ৮ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

গত ৮ ফেব্রুয়ারি একটি দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

একই মামলায় তার ছেলে তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে এই মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

সেই সঙ্গে খালেদা তারেকসহ দণ্ডিত সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়।

এই রায়ের পরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করেন খালেদা জিয়া। আদালত তাকে চার মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিলেও অন্য মামলায় গ্রেপ্তার দেখানোয় তিনি মুক্তি পাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিলিড নিউজস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin1

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT