অসুস্থতার কারণে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে পারেননি টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম। যদিও সৌম্য সরকারের সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ওপেন করতে নামেন মোহাম্মদ মিথুন।
এখন পর্যন্ত টি২০ বিশ্বকাপে ভারতের মাটিতে ব্যাট হাতে সফল ছিলেন এ বাহাতি। বাছাই পর্বে ওমানের বিপক্ষে সেঞ্চুরিসহ সর্বোচ্চ রান ছিলো তার।
প্রথম বাংলাদেশী হিসেবে টি২০ ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাওয়ার দিনে ৬৩ বল মোকাবেলা
করে করেন হার না মানা ১০৩ রানের ইনিংস। যেখানে ছিলো ১০ চার এবং ৫টি ছক্কার
মার।
২০০৭ সালে অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলে অবিচ্ছেদ্য অংশ। এ ম্যাচের আগ পর্যন্ত টি২০ তে ১১১.৮৭ স্ট্রাইক রেটে এবং ২২.৪৭ গড়ে ৯৮৯ রান করেন। সেঞ্চুরিতেই হাজার রানের মাইল ফলকে পৌঁছান এ বাহাতি।
তার রয়েছে চারটি অর্ধশতক। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংসটিও তামিমের।







