চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে মৃত্যুর মিছিল থামছেই না

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:২৪ অপরাহ্ণ ১৮, মে ২০১৮
সম্পাদকীয়
A A

দুই বাসের রেষারেষিতে কলেজছাত্র রাজীবের নিহত হওয়ার পর আদালতের কঠোর হস্তক্ষেপের পর সড়কে হত্যাকাণ্ডের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। ঘাতক বাসগুলোকে কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশসহ শুনানিতে তীর্যক মন্তব্য করেছেন আদালত। তবে সেই আলোড়নের মধ্যেই একই কায়দায় নিহত হয়েছেন আরেক যুবক নাজিম উদ্দিন। এবার ঘটনাস্থল রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভার। ঘাতক মনজিল এবং শ্রাবণ পরিবহন। ফ্লাইওভার দিয়ে গুলিস্তানের দিকে মটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। একই সময়ে ফ্লাইওভারে মঞ্জিল ও শ্রাবণ সুপার পরিবহনের দুটি বাস মরিয়া—কে যাবে কার আগে। এই অসুস্থ প্রতিযোগিতার এক পর্যায়ে শ্রাবণ সুপার পরিবহনের বাসটি নাজিমের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে ফ্লাইওভারের রাস্তায় পড়ে যান, তারপর বাসটি নাজিম উদ্দিনের বুকের ওপর দিয়ে চলে যায়। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বৃহস্পতিবার নিহত হওয়ার মাত্র ৩ দিন আগে বাবা হয়েছিলেন নাজিম উদ্দিন। এভাবেই প্রতিনিয়ত সড়কে কত প্রাণ অকালে ঝরে যায়, সদ্যজাত কত সন্তান তাদের বাবা-মা হারায় তার কোনো হিসাব নেই। কারণ সব দুর্ঘটনার খবর স্বাভাবিকভাবেই গণমাধ্যমে উঠে আসে না। কিন্তু চোখের সামনে এসব ঘটনা ঘটলেও এ নিয়ে যেন সংশ্লিষ্টদের কোনো মাথাব্যথা নেই। সড়কে হত্যাকাণ্ড বন্ধে সরকারের  কোনো জোরালো ভূমিকা আমরা দেখছি না। এটা অবশ্যই দুঃখজনক। চালক-সহকারীদের যথাযথ প্রশিক্ষণ, নিয়মিত কাউন্সেলিং এবং সবশেষে হত্যাকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা উচিৎ বলে আমরা মনে করি। এর পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যেও সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ঈদের আগেই দুর্ঘটনা প্রতিরোধে আরও বেশি উদ্যোগী হতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin1

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT