চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইল-গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা, নিহত ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ২৫, জুন ২০১৮
জনপদ, রংপুর
A A
সড়ক দুর্ঘটনা-

সোহেল তালুকদার, ফারুক হোসেন: টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পঁচিশ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের কালিহাতী থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকাল সাড়ে ছয়টার দিকে ৩০ জনের মতো গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে চারজন হাসপাতালে আনার আগেই মারা যান।

Banglabid

‘আহতদের ভর্তি রখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।’

আহত যাত্রীরা জানান, তারা সকলে একটি কোম্পানীর শ্রমিক। ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে গাইবান্ধা থেকে দু’টি খোলা ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের দিকে যাচ্ছিলেন। ভোরের দিকে টাঙ্গাইলের কালিহাতী থানা এলাকায় পৌঁছলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ বলেন, ভোরে থানার কাছে সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মারা যাওয়ার খবর পেয়েছি।’

Reneta

এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল মালেক রনি নামের এক বাস যাত্রী নিহত ও নারী, শিশুসহ ৩ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-রংপুর মহসড়কের কালিতলা বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি নীলফামারী জেলার সেয়দপুর পৌরসভা এলাকার ছোলেমান মিয়ার পুত্র।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ আগস্টের সূর্যগ্রহণ কোথায়, কীভাবে দেখা যাবে

আগস্ট ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আগস্ট ১১, ২০২৬

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT