চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্লোভাকিয়া পেল প্রথম নারী প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
স্লোভাকিয়া-প্রথম নারী প্রেসিডেন্ট

স্লোভাকিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন দুর্নীতিবিরোধী মতবাদ নিয়ে প্রচারণা চালানো জুজানা কাপুতোভা। এর মধ্য দিয়ে তিনি পেলেন দেশটির প্রথম নারী রাষ্ট্রপ্রধান হওয়ার সম্মান।

জুজানা কাপুতোভার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই বললেই চলে। তারপরও দুই ধাপ বিশিষ্ট ভোট পদ্ধতিতে ক্ষমতাসীন দলের হাই প্রোফাইল প্রার্থী ও কূটনীতিক মারোস সেফকোভিককে হারাতে সফল হয়েছেন তিনি।

গত বছর স্লোভাকিয়ায় এক অনুসন্ধানী সাংবাদিকের হত্যার ঘটনা এ নির্বাচনে অনেক ভূমিকা রেখেছে। জ্যান কুচিয়াক নামের এই সাংবাদিক পরিকল্পিত অপরাধের সঙ্গে রাজনীতিকদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছিলেন। এরই মাঝে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাকে ও তার বাগদত্তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

নির্বাচনী প্রচারণার সময় কাপুতোভা বলেছিলেন, প্রেসিডেন্ট পদে তার দাঁড়ানোর পেছনে জ্যান কুচিয়াকের মৃত্যু অন্যতম প্রধান কারণ। এবারের নির্বাচনকে তিনি বরাবরই ভালো আর মন্দের লড়াই বলে উল্লেখ করে এসেছেন।

প্রায় সব ভোটগণনা শেষে কাপুতোভা ৫৮ শতাংশ ভোট নিয়ে সেফকোভিকের বিপক্ষে জয়লাভ করেন। সেফকোভিক পেয়েছেন ৪২ শতাংশ ভোট।স্লোভাকিয়া-প্রথম নারী প্রেসিডেন্ট

জুজানা কাপুতোভা পেশায় একজন আইনজীবী। অবৈধ জমি দখলের বিরুদ্ধে একটি মামলা টানা ১৪ বছর ধরে লড়ার মধ্য দিয়ে দেশজুড়ে খ্যাতি লাভ করেন তিনি।

Reneta

৪৫ বছর বয়সী কাপুতোভা দুই সন্তানের মা। তিনি উদারপন্থি রাজনৈতিক দল প্রগ্রেসিভ স্লোভাকিয়া পার্টির একজন সদস্য। পার্লামেন্টে দলটির কোনো আসন নেই।

স্লোভাকিয়ায় সমলিঙ্গে বিয়ে এবং সমলৈঙ্গিক দম্পতির সন্তান দত্তক নেয়া এখনো আইনত অবৈধ। তার মাঝে কাপুতোভা ও তার দল এলজিবিটিকিউ+ জনগোষ্ঠীর অধিকারের ব্যাপারে বেশ উদারনৈতিক মনোভাবের অধিকারী। এটিও তার বিজয়ের পেছনে বেশ বড় ভূমিকা রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্লোভাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

জুন ১৮, ২০২৬

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

জুন ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT