চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিয়ান স্মিথের দেখানো পথের উল্টো হাঁটল অজিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

লড়াইয়ের আভাস দিয়েছিলেন আগেরদিনই। তাতে সফল স্টিভেন স্মিথ। তিনি ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি পেলেন ঠিকই, তার দেখানো পথটা অনুসরণ করতে পারলেন না অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা। বড় সংগ্রহের স্বপ্ন দেখা অজিরা তাতে আটকে গেল ৩৩৮ রানে।

মার্নাস লাবুশেনকে নিয়ে দলীয় ১৬৬ রানে দ্বিতীয় দিনের শুরু করেছিলেন স্মিথ। অজিদের পুরো ইনিংসে হাইলাইটস হয়ে থাকল দুজনের ব্যাটিং। লাবুশেন পারেননি, তবে সেঞ্চুরি তুলে স্মিথ থেমেছেন ১৩১ রান করে, রানআউটে কাটা পড়েছেন।

আগেরদিন লাবুশেনের সঙ্গে স্মিথের জুটির শুরু হয়েছিল ১০৬ রানের মাথায়। তৃতীয় উইকেট জুটিতে দুজনে তুলেছেন ঠিক ১০০ রান।

৬৭ রানে দিন শুরু করা লাবুশেন পাচ্ছিলেন সেঞ্চুরির সুবাস। নব্বইয়ের কোটা পেরোতেই কাঁধে ভর করে ‘নার্ভাসনেস’, ১১ চারে ১৯৬ বলের ধৈর্যশীল ইনিংসটা তাতে থেমে যায় ৯১ রানে, রবীন্দ্র জাদেজার বলে আজিঙ্কা রাহানেকে ক্যাচ দিয়ে।

লাবুশেন ফিরলে পেস-স্পিন মেলবন্ধনে অজিদের ব্যাটিংয়ের লেজ টেনে আনেন জাসপ্রীত বুমরাহ ও জাদেজা। যদিও স্মিথ যতক্ষণ ছিলেন, চাপটা ছিল ভারতের দিকেই।

আগের দুটেস্টে চার ইনিংস মিলিয়ে মাত্র ১০ রান পাওয়া স্মিথ রান পেতে কতটা মরিয়া ছিলেন বোঝা গেল সেঞ্চুরি উদযাপনের পর্ব দেখে। ব্যাটিংয়ে যতক্ষণ ছিলেন, এমন কোনো সুযোগই দেননি যা কাজে লাগাতে পারেন প্রতিপক্ষ বোলাররা। ২০১ বলের মাথায় তিন রান তুলে হুঙ্কার দিয়ে সেরেছেন সেঞ্চুরি উল্লাস। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দর্শকরা বুঝলেন ১৬ মাসের সেঞ্চুরি খরায় কতটা অভুক্ত ছিলেন আইসিসির সদ্যসাবেক সেরা টেস্ট ব্যাটসম্যান।

Reneta

বাকিরা একটু সঙ্গ দিতে পারলে ইনিংস হয়তো আরও বড় করার চেষ্টা করতেন স্মিথ। ম্যাথু ওয়েড ১৩ রানে আউট হবার পর, ক্যামেরন গ্রিন ও টিম পেইনকে বুমরাহ ফিরিয়ে দিলে নিয়ন্ত্রণ চলে যায় ভারতের হাতে।

টেল এন্ডারদের নিয়ে ৮৩ রান তোলার পর শেষ ব্যাটসম্যান হিসেবে রানআউট হন স্মিথ, ফেরার সময় তার নামের পাশে ১৬ চারে ২২৬ বলে ১৩১ রানের ঝলমলে ইনিংস।

অজিদের শেষদিকের চারজন শিকার জাদেজার। স্মিথ রানআউট হয়েছেন তারই মাধ্যমে। বুমরাহ ও অভিষিক্ত নবদ্বীপ সাইনি পেয়েছেন দুটি করে উইকেট।

জবাবে ভারতের শুরু হয়েছে ইতিবাচক। দলে ফেরা রোহিত শর্মা ২৬ রানে ফেরার আগে শুভমন গিলের সঙ্গে ৭০ রান তুলে গেছেন। গিল ফিরেছেন নিজের ফিফটির পর, ঠিক ৫০ করে। ৯ রানে চেতেশ্বর পূজারা ও অধিনায়ক আজিঙ্কা রাহানে ৫ রানে শুরু করবেন তৃতীয় দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসিডনি টেস্ট ২০২১স্টিভেন স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT