চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথকে টপকে ফের টেস্ট শীর্ষে কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খুব একটা ভালো কাটেনি স্টিভেন স্মিথের। তাতেই গেলেন পিছিয়ে। বাংলাদেশের বিপক্ষে ১৩৬ রানের এক ইনিংস খেলে অস্ট্রেলিয়ান তারকার থেকে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা পুনরুদ্ধার করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ব্রিসবেন ও অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসে মোট ৪০ রান করেন স্মিথ। তাতে হারিয়েছেন গুরুত্বপূর্ণ ৮ রেটিং পয়েন্ট। এক সিরিজের ব্যর্থতায় ৯৩১ থেকে তার রেটিং পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৯২৩তে।

ইন্দোর টেস্টে শূন্যরানে আউট হলেও ইডেনে দিবা-রাত্রির টেস্টে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। ভারত অধিনায়কের রেটিং পৌঁছে গেছে ৯২৮ পয়েন্টে। উঠে গেছেন আইসিসি টেবিলের শীর্ষে। স্মিথের সঙ্গে তার রেটিং পয়েন্টের পার্থক্য এখন পাঁচ। স্মিথ তাই দুইয়ে।

পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৪৮৯ রান করেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেডে খেলেছেন অপরাজিত ৩৩৫ রানের ইনিংস। বড় লাফে ১৭ থেকে র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে উঠে এসেছেন বল টেম্পারিংয়ে একবছর নিষেধাজ্ঞা কাটানো বাঁহাতি ব্যাটসম্যান।

বড় দাওটা মেরেছেন মার্নাস লাবুশেন। বছরের শুরুতে ছিলেন র‍্যাঙ্কিংয়ের ১১০তম স্থানে। শেষে এসে র‍্যাঙ্কিংয়ে ১০০তম লাফ মেরে ঠিক দশে চলে এসেছেন অজি ব্যাটসম্যান। উন্নতি হয়েছে মিচেল স্টার্কেরও। চার ধাপ উন্নতিতে ১৪ নম্বর স্থানে উঠে এসেছেন অজি পেসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াবিরাট কোহলিভারতলিড স্পোর্টসস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি উচ্চগতির পেট্রোল বোট

জুলাই ২, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT