চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্টফোন চার্জ দেয়ার সময় করণীয় ও বর্জনীয়

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৯:২০ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
স্মার্টফোন চার্জ

স্মার্টফোনের গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট হলো এর ব্যাটারি। অন্যান্য সাধারণ ব্যাটারির মতো স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রেও একটি মেয়াদকাল রয়েছে। নিয়ম মেনে ব্যবহার করলে এবং চার্জ দিলে ব্যাটারির স্থায়িত্ব বেশ দীর্ঘ হয়। অন্যথায় অল্প সময়ের মধ্যেই চার্জ সংক্রান্ত জটিলতা দেখা যায়।

চার্জ দেওয়ার ক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম রয়েছে। এর মধ্যে আছে ফোনের নির্ধারিত চার্জার ব্যতীত অন্য চার্জার ব্যবহার না করা, একটানা দীর্ঘ সময় চার্জ না দেওয়া। এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস আজ আপনাদের সামনে তুলে ধরা হলো-

১. নির্ধারিত চার্জার ব্যবহার করুন
চার্জ দেওয়ার ক্ষেত্রে ফোনের সাথে পাওয়া চার্জারটিই ব্যবহার করুন। এতে করে ফোনের ব্যাটারি যেমন ভালো থাকবে তেমনি ব্যাটারি পারফমেন্সও হবে ভালো। নির্ধারিত চার্জার ছাড়া অন্য চার্জার ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই ফোন অতিরিক্ত গরম হতে পারে। চার্জার পরিবর্তন করার প্রয়োজন হলে অরিজিনাল চার্জারের ভোল্টেজ এবং কারেন্টের সাথে মিলিয়ে নতুন চার্জার কিনুন।

২. চার্জ দেওয়ার সময় আলাদা কেসিং নয়
ফোনের সুরক্ষায় অনেকেই ব্যাক কভার বা কেসিং ব্যবহার করে থাকেন। তবে চার্জ দেওয়ার সময় এই কেসিং খুলে রাখা ভালো। কেসিং ব্যবহার করে চার্জ দেওয়া হলে ব্যাটারির তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যেতে পারে।

৩. প্রয়োজন ছাড়া ফাস্ট চার্জার ব্যবহার না করা
দ্রুত চার্জ দেওয়ার জন্য বর্তমানে ফাস্ট চার্জিং প্রযুক্তি বেশ জনপ্রিয়। তবে ফাস্ট চার্জার ব্যবহার করে সবসময় চার্জ দিলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। দ্রুত চার্জ দেওয়ার জন্য উচ্চমাত্রার ভোল্টেজ ব্যবহারের কারণে ব্যাটারি মাত্রাতিরিক্ত গরমও হতে পারে।

ব্যাটারি সেটিংস থেকে বন্ধ করার সুবিধা থাকলে ফাস্ট চার্জিং বন্ধ রেখে সাধারণভাবে চার্জ দিন। চার্জ দেওয়ার সময় ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ফোনটি স্বাভাবিক তাপমাত্রায় না আসা পর্যন্ত বন্ধ রাখুন।

Reneta

৪. সস্তা মানের চার্জার ব্যবহার না করা
কম দামে বাজারে অনেক চার্জার পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই এসব চার্জারে ফোনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব কম্পোনেন্ট থাকে না। ফলে হুট করেই অ্যাডাপ্টর নষ্ট হয়ে ফোন ক্ষতিগ্রস্ত হতে পারে।

৫. সারারাত চার্জ না দেওয়া
রাতে ঘুমানোর আগে ফোন চার্জ হতে দিয়ে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এ কাজটি থেকে বিরত থাকতে হবে। ফোন সম্পূর্ণ চার্জ হয়ে গেলেই চার্জার থেকে খুলে ফেলতে হবে।

৬. অন্তত ৮০ শতাংশ চার্জ দেওয়া
একবার চার্জারের সাথে যুক্ত করলে অন্তত ৮০ শতাংশ চার্জ দিন।

৭. ঘনঘন চার্জ না দেওয়া
ফোনের চার্জ একটু কমলেই চার্জ দেওয়া উচিত নয়। চার্জ ২০ শতাংশের নিচে নামলে তখনই চার্জ দেওয়া উচিত। এছাড়া ফোনের চার্জ একেবারে শেষ হওয়ার আগেই চার্জ দেওয়া উচিত।

৮. চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার না করা
চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করলে ফোনের ব্যাটারির উপর বাড়তি চাপ পড়ে। এর ফলে ব্যাটারির তাপমাত্রা বেড়ে যাতে পারে। সেইসাথে ব্যাটারির স্থায়িত্বও কমতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, নেওয়া হবে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT