চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় দেশ: লজ্জিত বিএনপি

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:৪৩ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
রাজনীতি
A A

আন্তর্জাতিক একটি গবেষণা সংস্থার জরিপে বাংলাদেশের নাম স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় আসায় বিএনপি লজ্জিত বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, এতে প্রমাণিত হয় দেশে গণতন্ত্র নেই। এটি জাতির জন্য লজ্জাজনক। বিএনপির এতদিনের অভিযোগ আজ প্রমাণিত হয়েছে।

শ‌নিবার দুপু‌রে নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে যৌথ সভা শে‌ষে সংবাদ সম্মেলনে ফখরুল এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ আজ বিশ্বে প্রমাণিত। এটি দেশের জন্য, জাতির জন্য একটি লজ্জাজনক ঘটনা।

২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত জনসভার অনুমতি নিতে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবে বলেও জানান ফখরুল।

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি:
২৬ মার্চ সারাদেশে ভোর ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের সিনিয়র নেতারা সকাল ৯টায় সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর বেলা ১১টায় জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। এছাড়াও ২৭ মার্চ স্বাধীনতা শোভাযাত্রা করবে বিএনপি। ৩১ মার্চ আলোচনা সভা ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশনে।

Reneta

মির্জা ফখরুল জানান, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি। ‌জিয়াউর রহমা‌নের জীব‌নের ওপর রচনা প্র‌তি‌যো‌গিতার আ‌য়োজন করা হ‌বে। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশের কার্যালয়ে আলোকসজ্জা করা হবে।

আগামী ২০ এপ্রিল পর্যন্ত সারা দেশের ৭৮ জেলা সাংগঠনিক সফর করবে বিএনপির সিনিয়র নেতারা। সে লক্ষ্যে ৩৭টিম গঠনের কথাও জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘এসব টিম সাংগঠনিক জেলাগুলোতে সভা-সমাবেশ ও কর্মীদের সাথে মতবিনিময় করবে। তবে সভা-সমাবেশ জেলাগুলোর রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে।’

বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়ার মুক্তি দাবি করে তার জামিন স্থগিতের নিন্দা জানানো হয় বিএনপির যৌথ সভায়। সভায় দলের চেয়ারপার্সন সহ সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিও করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন; বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম, বরকত উল্লাহ বুল, গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, হাবিবুর রহমান রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1

সর্বশেষ

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT