চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য সেবা খাতে বরাদ্দ বেড়েছে এক হাজার ৩৫৩ কোটি টাকা

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
৪:৫৭ অপরাহ্ণ ০১, জুন ২০১৭
স্বাস্থ্য
A A

২০১৭-১৮ অর্থবছরে স্বাস্থ্য সেবা খাতে উন্নয়ন বাজেট হিসেবে সাত হাজার আট’শ ৪২ কেটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, আর অনুন্নয়ন বা বেতন-ভাতা খাতে আট হাজার তিন’শ ৪০ কোটি টাকা। গতবারের তুলনায় এবছর বাজেটে এক হাজার ৩৫৩ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে।

মূলত ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন-‘এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার’ আওতায় ‘স্বাস্থ্য বীমা’ খাতে অর্থ জোগাতে এবারের বাজেটে বাড়তি অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

ওই অর্থ ডায়াবেটিক, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ক্যান্সারসহ অসংক্রামক রোগ প্রতিরোধ-নিয়ন্ত্রণ ও জনসচেতনতায় খরচ হবে।

বিশ্লেষকরা বলছেন, প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করাও জরুরি। এর জন্য প্রয়োজন জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা কাঠামো, নিশ্চিত করতে হবে তাদের জবাবদিহিতাও।

বেসরকারি এক গবেষণা মতে, চিকিৎসার জন্য সরকার স্বাস্থ্য খাতে ব্যয় করে মাথাপিছু ১০ ডলার বা ৮০০ টাকার একটু বেশি। পুরোপুরি রোগ নিরাময়ে জনপ্রতি গড়ে প্রয়োজন ৬০ ডলার সমপরিমাণ অর্থ। বাংলাদেশের মানুষ জনপ্রতি গড়ে আরো ৩০ ডলার খরচ করে, ফলে বাকি থেকে যায় ২০ ডলার।

২০১৭-১৮ অর্থবছরে বার্ষিক উন্নয়ন অর্থ কর্মসূচীতে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে ১৬ হাজার এক’শ ৮২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে, জরুরি ও মানসম্মত চিকিৎসার নিশ্চয়তাকে প্রাধান্য দিয়ে ‘স্বাস্থ্য সেবা খাতে’ ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটস্বাস্থ্য বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT