চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামী ও শ্বশুরবাড়ির খেয়াল রাখবেন নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইন- নুসরাত ফারিয়া

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করা নুসরাত সমান তালে জনপ্রিয় এখন টলিউড জগতেও। সম্প্রতি তিনি এসেছিলেন ইগলু পরিবেশিত চ্যানেল আই এর ওয়ান টেক প্রশ্নোত্তর পর্বে। জানালেন নিজের পছন্দ-অপছন্দের নানা দিক।

প্রথম দেখায় যে কোন ছেলের বেল্ট ও জুতার দিকে তাকান নুসরাত। জানালেন, প্রথম দেখায় প্রেমে পড়েছেন বহুবার।

ভীষণ আবেগপ্রবণ নুসরাত ফারিয়া মানুষের কষ্টে নিজে কষ্ট পান খুব সহজে। আবার অন্যের মুখের হাসি মুহূর্তেই তাকে করে দিতে পারে দ্বিগুণ আনন্দিত।

প্রিয় রঙ আর ফুলের প্রশ্নে উত্তর পাওয়া যায় টকটকে লাল আর বেলী ফুলের নাম। প্রতিদিন সকালের খাদ্যাভ্যাসে থাকে লেবু পানি আর মধু, সারাদিন পানিও খান প্রচুর। প্রিয় খাবার আইসক্রিম হলেও নায়িকা হবার কারণে ফিগার সচেতনতায় খুব বেশি খেতে পারেন না। খাওয়া-দাওয়ার বাধ্যবাধকতা নিয়ে তাঁর আফসোসের পরিমাণও অনেক বেশি।ফারিয়া

মঞ্চে অংশ নেয়ার ক্ষেত্রে এখনও বেশ ভয় পান নুসরাত। যে কোন পারফর্মেন্সের আগে দোয়া করে নেন; তবে, মঞ্চে একটি ভুলকে নিজের সৌভাগ্য বলেই মানেন।

নুসরাত ফারিয়া গান গাইতে পারেন সেটা অনেকেরই জানা। ভক্তদের জন্য নুসরাত এবার জানালেন তাঁর রান্নার শখের কথা।

Reneta

খুব আত্মবিশ্বাসের সাথে এটাও জানালেন, নিজের বিয়ের পর এক মিষ্টি বৌ হয়ে যৌথ পরিবারে থাকতে চান তিনি। স্বামী ও শ্বশুরবাড়ির সবার খেয়াল রেখে লক্ষ্মী বৌ হয়ে থাকতে চান নুসরাত।

দুই বাংলার পর্দার ব্যস্ত এই নায়িকা শুটিং এর ব্যস্ততার চেয়ে নিজের পরিবারের সাথে সময় কাটাতেই বেশি ভালোবাসেন।

তরুণ ভক্তদের উদ্দেশ্যে নুসরাতের বার্তা কেউ যেন কোন কারণেই আত্মহত্যা না করেন। ছোট্ট জীবনটাকে নানাভাবে উপভোগ করার আহবানও জানিয়েছেন এই তরুণ তারকা।

ইগলু পরিবেশিত ওয়ান টেক প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেছেন তাহমিনা শারমিন রুমকি, উপস্থাপনায় আছেন সাফি আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT