চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা কাপ: শেষ হাসি কার?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
ছবি: বাফুফে

ছবি: বাফুফে

ঘরোয়া ফুটবলে আরেকটি শিরোপা নির্ধারণীর মঞ্চ প্রস্তুত। প্রস্তুত দুই কুশীলব শেখ রাসেল ও বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপ-২০১৮ এর ফাইনালে শেষ হাসি কার, সেটি জানতে অপেক্ষা কেবল আরেকটি রাতের!

বুধবার বিকাল সাড়ে ৪টায় মহারণ, মঞ্চস্থ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। যেখানে ফেডারেশন কাপের রানার্সআপ বসুন্ধরা নিজেদের প্রথম শিরোপা জিততে মরিয়া, আর শেখ রাসেল ক্রীড়াচক্র চায় পাঁচ বছরের শিরোপা খরা কাটাতে।

স্বাধীনতা কাপে এবার উড়ন্ত শুরু পায়নি শেখ রাসেল। সাইফুল বারী টিটুর দল গ্রুপপর্ব পার হয় দুই ড্রয়ে ভর করে। কোয়ার্টার ফাইনালে এসে নিজেদের খুঁজে পায় দলটি। গত আসরের রানার্সআপ চট্টগ্রাম আবাহনীকে হারায় তারা। বন্দরনগরীর দলটিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায়।

সেরা চারেও আত্মবিশ্বাস আর মাঠের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে শেখ রাসেল। ব্রাদার্স ইউনিয়নকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে।

ঘরোয়া ফুটবলে দারুণ দল গুছিয়ে চমক দেখিয়ে চলা বসুন্ধরা কিংস সেখানে এক জয় আর এক ড্রয়ে গ্রুপপর্ব টপকায়। কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জ সোসাইটিকে হারাতে অবশ্য বেগ পেতে হয়েছিল তাদের। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শ্যুটআউট ভাগ্যে জয় হাতছাড়া করেনি দলটি।

পরে সেমিফাইনালেও টাইব্রেকারে পরীক্ষা দিতে হয় কিংসদের। এবারও বাজিমাত। শিরোপার আরেক দাবিদার ঢাকা আবাহনী লিমিটেডকে টাইব্রেকারে হারিয়ে শিরোপার মঞ্চে আসার টিকিট কাটে কোচ ব্রুসনের বসুন্ধরা।

Reneta

আত্মবিশ্বাসে টগবগে দুদল। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে অবশ্য এগিয়ে বসুন্ধরা। এপর্যন্ত তিন দেখায় বসুন্ধরা জিতেছে দুটি ম্যাচে, সঙ্গে এক ড্র। তবে ফাইনালের মঞ্চে উল্টে যেতে পারে হিসাব! দুদলের কোচ-খেলোয়াড়দের কথা ও আত্মবিশ্বাসের পারদে তুঙ্গে থাকার ইঙ্গিত, সুযোগ কাজে লাগাতে মরিয়া উভয়ই। এখন দেখার, শেষ হাসিতে মাতে কারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বসুন্ধরা কিংসলিড স্পোর্টসশেখ রাসেলস্বাধীনতা কাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT