চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্নের সেমিফাইনাল

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
১২:৫১ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৭
স্পোর্টস
A A

১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরেই বাজিমাত করল বাংলাদেশ। প্রথমবারের মত আইসিসির কোন টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল টাইগাররা। গত ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলাই ছিল লাল-সবুজদের আগের সেরা সাফল্য।

স্বপ্নের সেমিফাইনালের জন্য হয়ত ইংল্যান্ডের মুখপানে চেয়ে থাকতে হয়েছে। তারা অস্ট্রেলিয়াকে না হারালে সেমির চাবি মিলত না। কিন্তু এতে একটুও কমে যায় না টাইগারদের বীরত্বগাঁথা। শুক্রবার নিউজিল্যান্ডকে উড়িয়ে মহাকাব্যিক যে জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন মাশরাফিরা, সেটাই ভিত গড়ে দিয়েছিল সেরা চারে পা রাখার।

কার্ডিফে অস্ট্রেলিয়াকে ২০০৫ সালে হারানোর স্মৃতি নিয়ে গতকাল মাঠে নেমেছিল বাংলাদেশ। পরে নিউজিল্যান্ডকে ২৬৫ রানে আটকে রেখে ইতিহাসের পুনরাবৃত্তির মঞ্চ প্রস্তুত করে। কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে নামার কিছুপরই চক্ষু চড়কগাছ। ১২ রানেই তিন উইকেট হারানোর পর ত্রিশের কোটায় আরো একটি নেই।

Banglabid

সেখান থেকেই রচিত হয়েছে এক মহাকাব্যিক ইতিহাস। সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড জুটিতে সব ছত্রখান। ৫ উইকেটের জয় টাইগারদের। আর বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ জুটি গড়ে সাকিব-মাহমুদউল্লাহ থেমেছেন ২২৪ রান যোগ করে। তাতে সাকিবের অবদান ১১৪, আর মাহমুদউল্লাহর অপরাজিত ১০২ রানের।

মহাকাব্যিক সেই কিউই বধে নিজেদের কাজটা ঠিকঠাক করে রাখাতেই শনিবার সেমির টিকিট অর্জিত হল বাংলাদেশের। ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হারায় তাই টাইগার রূপকথার পরের অংশটাই কেবল পূর্ণতা পেল।

গত বিশ্বকাপের কোয়ার্টারে খেলার পর সেমিতে যাওয়াই এখন বাংলাদেশের ক্রিকেটাকাশে সেরা সাফল্য। তবে এশিয়া কাপ ও এশিয়া কাপ টি-টুয়েন্টির ফাইনালে খেলার অভিজ্ঞতাও আছে লাল-সবুজদের। দেশের মাটিতে এশিয়ার দলের সঙ্গে সেই খেলা, আর ইংলিশ কন্ডিশনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের গ্রুপে থেকে সেরা চারের টিকিট কাটা নিশ্চয় সমান্তরাল নয়।

Reneta

কঠিন গ্রুপের সমীকরণের পথে অজিদের হারিয়ে ইয়ন মরগানের দল ‘এ’ গ্রুপে সেরা হয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিতে। রানার্সআপ বাংলাদেশের পয়েন্ট হল ৩! আগামী বৃহস্পতিবার এই এজবাস্টনেই দ্বিতীয় সেমিফাইনালে খেলবে টাইগাররা। প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। ‘বি’ গ্রুপের সেরা চারের লড়াইয়ে যে দলটি শীর্ষে থাকবে তারাই মুখোমুখি হবে বাংলাদেশের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT