চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্নের বেড়াজালে আটক পাঁচ বেগমের গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২১
বিনোদন
A A

বিশ্ব নারী দিবস উপলক্ষে (৮ মার্চ) সোমবার ওটিটি প্লাটফর্ম নেটফিক্সে মুক্তি পেয়েছে নারী কেন্দ্রিক ওয়েব সিরিজ ‘বম্বে বেগমস’। যেখানে বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী পূজা ভাটের পাশাপাশি অভিনয় করছেন সাহানা গোস্বামী, আম্রুতা সুভাষ, প্লাবিতা বোরঠাকুর, আধ্যা আনন্দ, মনীষ চৌধুরী, রাহুল বোস সহ আরো অনেকেই।

অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত এই ওয়েব সিরিজটির পোস্টারে ইতোপূর্বেই ৫ জন নারীর মুখ দেখেছেন দর্শক। যা থেকেই বোঝা যাচ্ছে যে, নারীশক্তিই এই গল্পের মূল চালিকাশক্তি।

ওয়েব সিরিজটির প্রযোজনা সংস্থা জানিয়েছেন, মুম্বাই শহরের নানা প্রান্তে, নানা ধরনের জীবনযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছেন যে নারীরা, তাদের নিয়েই ‘বম্বে বেগমস’ সিরিজটির গল্প।

সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের গল্প পর্দায় তুলে ধরেছেন পাঁচ নারী- পূজা ভাট, সাহানা গোস্বামী, আম্রুতা সুভাষ, প্লাবিরা বোরঠাকুর এবং আধ্যা আনন্দ। পাঁচ নারীই মুম্বাই নগরীতে নিজের শর্তে বাঁচতে চান, তবে এই সামান্য চাহিদার পথেও অনেক বাঁধা আসে।

সিরিজটিতে পূজা ভাটকে ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে আম্রুতাকে বার ডান্সারের ভূমিকায়, যিনি একজন সিঙ্গেল মাদার এবং সারা জীবন নিজের আত্মসম্মান খুঁজে চলেছেন। কর্পোরেট জগতে সাফল্যের সিঁড়ি চড়তে চায় সাহানা কিন্তু আচমকাই প্রেগন্যান্ট হয়ে পড়াতে পাল্টে যায় তার জীবনের হিসেবনিকেশ। এরপর এক সড়ক দুর্ঘটনার জেরে পাঁচজন একে অপরের জীবনের সঙ্গে জড়িয়ে পড়েন। সেই থেকে এগিয়ে যেতে থাকবে ওয়েব সিরিজটির কাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আধ্যা আনন্দনেটফিক্সপূজা ভাটপ্লাবিতা বোরঠাকুরবিশ্ব নারী দিবসরাহুল বোস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT