চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়’র জন্য মিছিল ও সমাবেশ করবে ছাত্রলীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
শিক্ষা
A A

সাধারণ শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে ‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মিছিল ও সমাবেশ’ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ।

বুধবার দুপুর সাড়ে ১২টায় মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হবে এবং অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

মঙ্গলবার বিকেলে ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ‘শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মীসভা’ করে ঢাবি ছাত্রলীগ। মূলত সেই কর্মসূচির মধ্য দিয়েই সাধারণ শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট। সে আলোকেই এবার নতুন কর্মসূচি দিল তারা।

সমাবেশে যেসব বিষয়ে আলোচনা হবে
অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার রূপরেখা প্রণয়ন, প্রশাসনিক-একাডেমিক-পরীক্ষা-ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসা, বিশ্বের সর্বাধুনিক কেন্দ্রীয় লাইব্রেরি নির্মাণের প্রকল্প গ্রহণ, ক্যাম্পাসে গণপরিবহন নিয়ন্ত্রণ ও রিকশাভাড়া নির্ধারণ, গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান, ‘সান্ধ্যকালীন কোর্স’ নিয়ে বিচার বিশ্লেষণের জন্য ‘শিক্ষা কমিশন’ গঠনের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও বাস্তবায়ন, ক্যান্টিনের খাবারের মান যথোপযুক্ত করা, অযৌক্তিভাবে বর্ধিত সকল হল-বিভাগ-পরীক্ষা ফি প্রত্যাহার, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য রুট বৃদ্ধি ও পর্যাপ্ত পরিবহনের মাধ্যমে যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান, ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান ও আবাসন সংকটের আপৎকালীন সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ, মুক্তিযুদ্ধের জীবন্ত আর্কাইভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধ অধ্যয়ন ইনস্টিটিউট’ নির্মাণের প্রকল্প গ্রহণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী স্মরণে ‘আন্তর্জাতিক সেমিনার’ অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনদর্শন, উন্নয়নভাবনা, জনগণের ক্ষমতায়ণের রাষ্ট্রচিন্তা নিয়ে ‘শেখ হাসিনা গবেষণা কেন্দ্র’ স্থাপন।

এ উপলক্ষ্যে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস চ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের সমস্যা নিয়ে ভাবে। তাদের সমস্যা সমাধানে আমরা বদ্ধ পরিকর। আমরা সাধারণ শিক্ষার্থীদের সমস্যার কথা জানতে এর আগে ‘শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মীসভা’ নামে একটি কর্মসূচি করেছিলাম। সেখানে শিক্ষার্থীরা তাদের অনেক সমস্যার কথা তুলে ধরেন। আমরা সেগুলো মাথায় রেখেই এই কর্মসূচি হাতে নিয়েছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিঢাবি ছাত্রলীগসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

জুন ১৮, ২০২৬

নির্ধারিত সময়ের আগেই শান্তি সমঝোতায় সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ২৫ জুন পর্যন্ত

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT