চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বতঃস্ফূর্তভাবে নববর্ষ উদযাপনে স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তোষ

শাকের আদনানশাকের আদনান
৩:০২ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে নববর্ষ উদযাপনে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়া নববর্ষে কোনো হুমকি ছিলো না বলেও দাবি করেছেন তিনি।

রাজধানীর সবুজবাগের বাসাবোতে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত রাখাইনদের জলকেলি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশেই নববর্ষের দিনটি সুন্দরভাবে পালিত হয়েছে। পয়লা বৈশাখ হলো ধর্ম-বর্ণ-বয়স নির্বিশেষে সবার উৎসব।

জঙ্গিবাদ দমনে আইন-শৃঙ্খলাবাহিনী আগের চেয়ে এখন অনেক বেশি সক্ষম দাবি করে তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস, অত্যন্ত দক্ষ। আমি সবসময়ই এটা বলে এসেছি। দশ বছর আগেকার পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। তারা জনবান্ধব পুলিশ, জনগণের পুলিশ। যে কোনো রকম বিশৃঙ্খলা দেখলে তারা দেশের টানে সেসব প্রতিহত করবে।’

এসময় নব্য জেএমবি দমনে তাদের ইতিহাস সম্পর্কে অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

রাখাইন সম্প্রদায়ের অন্যতম একটি উৎসব জলকেলি। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে এ উৎসবে রাখাইন তরুণ-তরুণীরা মঙ্গলজল ছিটিয়ে আনন্দ-উল্লাস করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলা নববর্ষ ১৪২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব রাজধানীতে, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT