স্পিনার আরাফাত সানি, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর মোহাম্মদ নবীর নীল স্পিন বিষে ক্ষতবিক্ষত হয়েছে সিলেট সুপার স্টারস। তাদের স্পিনে মাত্র ১১ দশমিক ৫ ওভারে ৫৯ রানে গুটিয়ে গেল সিলেটের ইনিংস।
টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত যথাযথ ভাবেই কাজে লাগিয়েছে রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান।
ধ্বংসযজ্ঞের শুরুটা করেছিল আরাফাত সানি। প্রথম ওভারেই ফিরিয়ে দেন মুনাভীরাকে। এরপরই শুরু হয় ব্যাটসম্যানদের সাজঘরে আসা যাওয়ার প্রতিযোগিতা।
দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন সোহেল তানভীর।
রংপুরের পক্ষে চারটি উইকেট নেন আরাফাত সানি, তিনটি উইকেট নেন মোহাম্মদ নবী এবং দু’টি উইকেট নেন সাকিব আল হাসান।







