চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয় নির্বাচনের পরিকল্পনা সরকারের নীলনকশা: বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচনের পরিকল্পনাকে সরকারের নীলনকশা বলে আখ্যায়িত করেছে বিএনপি। শুক্রবার দলীয় কার্যালয়ে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

আগামীতে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে বলে সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তার প্রতিক্রিয়ায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

রিপন বলেন, উন্নত বিশ্বে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হয়ে থাকে, যা অনেকটাই জাতীয় নির্বাচনের আদলে চলে। সুতরাং দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নীতিগতভাবে সমর্থন না করার কোনো কারণ নেই। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এ বিষয় নিয়ে সংশয়, প্রশ্ন সর্বত্রই।

সম্প্রতি স্থানীয় নির্বাচনের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নির্দলীয় নির্বাচন হওয়ার পরেও শাসক দল স্থানীয় নির্বাচনে  যে নগ্নতার পরিচয় দিয়েছে, তাতে এই নির্বাচন ইতোমধ্যেই জন আস্থা হারিয়েছে। এমন পরিস্থিতিতে দলীয়ভাবে অনুষ্ঠিত হলে এই নির্বাচনের প্রতি মানুষের অবশিষ্ট আস্থাটুকুও থাকবে না।

বর্তমান নির্বাচন কমিশন বিলুপ্তির দাবি করে রিপন বলেন, এই নির্বাচন কমিশন দেশের গণতন্ত্র, ভোটের ঐতিহ্যকে ধ্বংস করেছে। কমিশন শুরু থেকেই নিরপেক্ষতা হারিয়েছে। এই কমিশনের অধীনে কোনো নির্বাচনই জাতি বিশ্বাসযোগ্য মনে করবে না।

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার শর্ত হিসেবে বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য কমিশন গঠনের আহ্বান জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক এই সম্পাদক। এসময় গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-ধর্ম বিষয়বক মাসুদ আহমেদ তালুকদারসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান রিপনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT