চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ট্রাইকার নেই, তাই চোট সয়েও নিজেকে বিলিয়ে দিচ্ছেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

দলে গোল করার মতো খেলোয়াড়ের বেশ অভাব চলছে। এই অবস্থায় চোটের কারণে বাইরে থাকলে বিপদ বাড়তে পারে দলের, এমন ভাবনা থেকেই নাকি চোট সয়েও খেলে চলেছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। সূত্রের বরাতে এমনই জানাচ্ছে ইএসপিএন এফসি।

কয়েক সপ্তাহ ধরেই নাকি ঊরুর চোট ভোগাচ্ছে মেসিকে। চোটটা বেশ পুরনো। গুরুতর নয় বলেই সেই নাকি ব্যথাকে পাত্তা দিচ্ছেন না বার্সা অধিনায়ক। কিন্তু সময় সময় এর চিকিৎসা কিংবা বিশ্রাম না নিলে ভবিষ্যতে যে বড় রকমের চোটে পড়তে হতে পারে এমন ভাবনা মাথায় থাকলেও আপাতত কিছুই করছে না বার্সা।

ক্লাবের মতো বিষয়টি মাথায় আনছেন না মেসিও। জানেন তিনি না থাকলে কী হাল হবে দলের। এমন চিন্তা থেকেই চোট সয়ে খেলতে হচ্ছে। আর্জেন্টাইন মহাতারকা যে নিজের সেরা ফর্মে নেই সেটা টের পাওয়া যাচ্ছে গত কয়েক ম্যাচ ধরেই, তারপরও যতটুকু খেলছেন ওটাই বড় পাওয়া ক্লাবের। সবশেষ লেভান্তের বিপক্ষে যে দুই গোল করেছেন কিশোর তারকা আনসু ফাতি, তার প্রতিটির মূল কারিগর ছিলেন মেসিই। হয়তো খুব বেশি গোল করছেন না, কিন্তু যতটুকুই করছেন তাতেই গড়ছেন ম্যাচের পার্থক্য।

মৌসুমের শুরুতে কাফ মাসলের চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন বার্সা অধিনায়ক। সময়টাতে বার্সা ভুগেছে যথেষ্ট, হেরেছে ম্যাচ। এবার তো অবস্থা আরও গুরুতর। দলের মূল ফরোয়ার্ড লুইস সুয়ারেজ মে মাসের আগে মাঠে নামতে পারবেন না চোটের কারণে, আরেক ফরোয়ার্ড উসমানে ডেম্বেলে সোমবার অনুশীলন করতে নেমে আবারও উঠে গেছেন চোটের জায়গায় অস্বস্তি লাগায়। ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতো আর মিডফিল্ডার আর্তুরো ভিদালও দলের বাইরে আছেন চোটের কারণেই। বার্সা যেন এখন ছোটখাটো হাসপাতাল!

গত সোমবার অনুশীলনে মেসির চোট ধরা পড়ার পর বেশি অস্বস্তি দেখা গেছে বলে জানিয়েছেন সেই সূত্র। একইদিনে চোট থেকে ফিরে আবারও উঠে গেছেন ডেম্বেলে। সব মিলিয়ে বেশ একটা গুমোট অবস্থা আর চাপা দুশ্চিন্তা বার্সা ড্রেসিংরুমে।

দুই ফরোয়ার্ড বাইরে থাকায় বার্সার নতুন কোচ কিকে সেঁতিয়েনের হাতে গোল করার মতে খেলোয়াড় বলতে কেবল মেসি, অ্যান্টনে গ্রিজম্যান ও আনসু ফাতি। বিকল্প খুঁজতে কোচকে হাত বাড়াতে হচ্ছে ‘বি’ দলের দিকে। যেখান থেকেই খেলোয়াড় আনুন না কেনো, সেই খেলোয়াড় যে আর মেসির পর্যায়ে নন সেটা ভালো জানা সেঁতিয়েনের। আর সবচেয়ে ভালো জানা মেসির নিজেরই। সব বুঝেশুনে তাই কষ্ট সয়ে নতুন কোচকে গুছিয়ে ওঠার সময় দিচ্ছেন অধিনায়ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT