চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেইনকে হারিয়ে আইপিএলকে কটাক্ষ ডু প্লেসিসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ০৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেক আগে জানতে পারেন ডেল স্টেইন ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। খেলবেন না লুনগি এনগিদিও। যে চার জন বিশেষজ্ঞ পেসার নিয়ে ইংল্যান্ডে পা রেখেছিল সাউথ আফ্রিকা, তার মধ্যে দু’জনই বাইরে। আছেন শুধু কাগিসো রাবাদা ও ক্রিস মরিস। সঙ্গে দুই মিডিয়াম পেসার প্রিটোরিয়াস আর ফেলুকোয়ও।

এমন অবস্থায় প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস পরোক্ষেভাবে তীর ছুঁড়ছেন আইপিএলের দিকে। বলেছেন, ‘ডেল স্টেইন বলেই আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম। আইপিএলে দুটি ম্যাচে খেলার পরেই সমস্যা হল। কে বলতে পারে, আইপিএলে না খেললে কী হতে পারত!’

‘এখন কিছু করার নেই। আমরা লুনগি বা ডেল, কাউকেই পাচ্ছি না। কাজেই বোলিং দুর্বল হবে। কিন্তু যা আছে, তা নিয়েই দল লড়বে।’ প্রোটিয়া অধিনায়কের সংযোজন।

স্টেইন কি সত্যিই সুস্থ অবস্থায় ইংল্যান্ডে গিয়েছিলেন? নাকি চোট নিয়ে? দলের ফিজিও মোহাম্মদ মুসাজি ব্যাখ্যায় বলেছেন, ‘আমাদের দেশে পাঁচজন অর্থোপেডিক সার্জন ডেলকে দেখেছিল। রিপোর্ট ছিল, বিশ্বকাপে দুই বা তিন নম্বর ম্যাচ থেকে খেলতে পারবে। সেই মতো পুনর্বাসন চলছিল। কিন্তু এখানে এসে কাঁধের অন্য সমস্যা দেখা দেয়। যেটা আগের চেয়ে আলাদা। এখানে লন্ডনে আর একজন বিশেষজ্ঞকে দেখানো হয়। তিনি জানান, কাঁধে সমস্যা আছে। ফলে আমাদের সিদ্ধান্ত নিতেই হয়েছে।’

সামনে বিশ্বকাপ থাকা সত্ত্বেও কেনো স্টেইনকে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার জন্য ছাড়া হল, এমন প্রশ্ন তুলেছেন সাউথ আফ্রিকার সাংবাদিকরা। তাদের বক্তব্য, অস্ট্রেলিয়া যখন স্টার্ককে খেলতে দেয়নি, তখন কোন যুক্তিতে স্টেইনকে আইপিএলে ছাড়া হল? যার জন্য দেশের এত বড় ক্ষতি হয়ে গেল। জীবনের শেষ বিশ্বকাপটাও খেলা হল না প্রোটিয়াদের সর্বকালের অন্যতম সেরা পেসারের।

ভাঙাচোরা দল নিয়ে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন ডু প্লেসিস। কিন্তু সেটা আর হয়নি। কোহলিদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ব্যাট করতে নেমে রীতিমতো বিপর্যয়ে প্রোটিয়ারা। স্কোরবোর্ড দুইশ ছোঁয়ার আগেই ৭ উইকেট হারিয়ে টানা তৃতীয় হারের শঙ্কায় কাঁপছে তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডু প্লেসিসবিশ্বকাপ-২০১৯স্টেইন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT