চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্করসিসকে নিয়ে মন্তব্য করে সমালোচিত জেমস, ভুল ভাঙালেন টুইটে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২১
বিনোদন
A A

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেমস গান বলেছেন, ‘মার্টিন স্করসিস মার্ভেল সিনেমার বিরুদ্ধে কথা বলেছেন দ্য আইরিশম্যান-এর প্রচারণার জন্য’। মন্তব্যটি নিয়ে সমালোচনা হওয়ায় টুইটারে টুইট করে বিষয়টি ব্যাখ্যা করেছেন জেমস গান।

২০১৯ সালে ‘এমপায়ার’-এ দেয়া সাক্ষাৎকারে মার্টিন স্করসিস বলেছিলেন, ‘আমি মার্ভেলের মুভিগুলো দেখি না। আমি চেষ্টা করেছি। কিন্তু সেগুলো সিনেমা না। সত্যি, এগুলোকে আমার কাছে যা মনে হয়েছে, তা হলো থিম পার্ক। সিনেমাতে মানুষ আবেগ, মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোকে খুঁজে নিতে পারে, এগুলোতে তা নেই’।

পরে বিতর্কের মুখে নিজের মন্তব্য কিছুটা পরিবর্তন করে নিউ ইয়র্ক টাইমসে নির্মাতা বলেছিলেন, ‘মেধাবী শিল্পী ও নির্মাতারা অনেক সিনেমার ফ্র্যাঞ্চাইজি নির্মাণ করেন। পর্দায় সেগুলো দেখা যায়। এই ছবিগুলো আমাকে টানে না। আমার স্বাদ এরকম নয়। তবে আমি জানি আমার বয়স যদি কম হতো, তাহলে হয়তো ভালো লাগতো। আমিও হয়তো এরকম সিনেমা নির্মাণ করতে চাইতাম।’

সম্প্রতি ‘দ্য সুইসাইড স্কোয়াড’ নির্মাতা জেমস গানের কাছে স্করসিসের ওই মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। জেমস গান বলেছেন, ‘স্করসিস এই মন্তব্য করেছেন আইরিশম্যানের প্রচারণার জন্য। মার্ভেলের সম্পর্কে এরকম মন্তব্য করার কোনো কারণ নেই, সিনেমার প্রচারণার জন্য সংবাদের শিরোনামের আসতে চাওয়া ছাড়া। তিনি মার্ভেলের সিনেমার ছায়ায় ছবি নির্মাণ করেন। তার ছবি যথেষ্ট মনোযোগ না পাওয়ায় তিনি এই পন্থা অবলম্বন করেছেন।’

জেমস গানের এমন মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন। সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হওয়ায় বিষয়টি ব্যখ্যা করে একটি টুইট করেছেন নির্মাতা। লিখেছেন, ‘মার্টিন স্করসিস আমেরিকার সেরা নির্মাতাদের একজন। তার সিনেমা দেখতে এবং সেগুলো সম্পর্কে জানতে ভালোবাসি এবং ভালোবাসবো। তবে তার সঙ্গে একটি পয়েন্টে আমি এক মত নই। আর তা হলো, “মার্ভেলের সিনেমা কোনো সিনেমা নয়”।

আজ মুক্তি পেয়েছে জেমস গানের ‘দ্য সুইসাইড স্কোয়াড।’ পাঁচ বছর আগে মুক্তি পাওয়া ‘সুইসাইড স্কোয়াড’-এর সিকুয়েল এটি। ছবিটি দর্শক সমালোচক মহলে প্রশংসা পাচ্ছে। ছবিতে অভিনয় করেছেন মারগট রবি, ইদ্রিস এলবা, সিলভেস্টার স্ট্যালোন, ভায়োলা ডেভিস ও রেসলার থেকে অভিনেতা বনে যাওয়া জন সিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইদ্রিস এলবাজেমস গানভায়োলা ডেভিসমারগট রবিমার্টিন স্করসিসমার্ভেললিড বিনোদনসিলভেস্টার স্ট্যালোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অপহরণের ৯দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুন ১৩, ২০২৬

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT