টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ১৪৭ রান করে জিম্বাবুয়েনরা।
দলীয় ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ব্যক্তিগত ১২ রানের আউট হন হ্যামিলটন মাসাকাদজা। দুই রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ভুসি সিবান্দা (৪)।দলীয় ৫১ রানের মাথায় আউট হন রিচমন্ড মুতুয়াম্বি (১৯)। আর ৬৭ রানের সময় সিকান্দার রাজা (৯) আউট হলে বিপদে পড়ে জিম্বাবুয়ে।
চাপে পড়া দলকে টেনে তোলেন শন উইলিয়ামস। ৩৬ বলে ৫৩ রান করে দলের ইনিংস একাই টেনেছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ম্যালকম ওয়ালার করেন ১৩ রান। শেষ দিকে এলটন চিগুম্বরার ২০ রানের সুবাধে লড়াই করার পুঁজি পায় জিম্বাবুয়ে।
স্কটল্যান্ডের হয়ে আলসাদির ইভান্স ও মার্ক ওয়াট ও সাফিয়ান শরীফ প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৪ রানের জয় পেয়েছে জিম্বাবুয়ে। আর আফগানিস্তানের কাছে ১৪ রানে হেরেছে স্কটল্যান্ড।






