চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌহার্দ্যযাত্রায় হাসিনা-মোদি-মমতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশ-ভারত বাস সৌহার্দ্যযাত্রার উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুটি নতুন রুটে বাস সার্ভিস উদ্বোধন করেন তারা। এর ফলে এখন থেকে কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-শিলং-গোয়াহাটি রুটে সরাসরি বাস চলাচল করবে।

বাস সার্ভিস দুটির উদ্বোধনের সময় তিনজনই বাসের ভেতর কিছু সময় অবস্থান করেন। পরে সবুজ পতাকা উড়িয়ে বাসযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন তারা। সেসময় বাসের চাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।

দুই প্রধানমন্ত্রী উদ্বোধনের সময় বাসের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শুভকামনা জানান। সংশ্লিষ্ট তিন সংস্থা, পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম, ত্রিপুরা সড়ক পরিবহন নিগম এবং সবশেষে বাংলাদেশের সড়ক পরিবহন সংস্থার নামসহ প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে, উন্নত হবে বাণিজ্য। আর সেই বাণিজ্যের উন্নয়ন উন্নত করবে দুটি দেশকেই। এমন ভাবনা ছিলো দুটি দেশের নীতি নির্ধারকদের মাথায়। তাই দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করতে এবার বাংলাদেশ ও ভারতের মধ্যে দুটি বাস সার্ভিস চালু হলো।

এখন কেবল দুটি বাস সার্ভিসের উদ্বোধন করা হলেও আগামীতে রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে আরো কিছু বাস সার্ভিস চালু করার ভাবনার কথাও একসময় বলেছিলেন মমতা ব্যানার্জী। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি দুটি দেশের বন্ধুত্বকে আরো নিবিড় করবে বলেই আশা।

Reneta

৩৬ ঘণ্টার সফরে বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগের রাতেই ঢাকা চলে এসেছেন। তবে মোদি ঢাকা পৌঁছার সময় মমতা বিমান বন্দরে ছিলেন না।

নরেন্দ্র মোদি আগামীকাল দিল্লী ফিরে গেলেও আজই কলকাতা ফিরে যাচ্ছেন মমতা ব্যানার্জী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT