চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌর চুলা ব্যবহারের তাগিদ দিলেন কৃষিমন্ত্রী

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৮:৩৪ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৫
পরিবেশ
A A

রান্নার জ্বালানির বিকল্প হিসেবে সৌরশক্তিনির্ভর চুলা চালুর পরিকল্পনা করছে সরকার। গ্রামীণ নারীদের রান্নার সমস্যা মেটাতে পারলে তাদের মেধা ও শ্রমকে আর্থ-সামাজিক উন্নয়নে পুরোপুরি কাজে লাগানো যাবে বলে মনে করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সৌর চুলা প্রযুক্তিতে সহায়তার জন্য উন্নয়ন সহযোগীদেরও আহ্বান জানান তিনি।

পুরনো ধাঁচের চুলোয় রান্নার ঝামেলা অনেক। সময়, শ্রম সবই লাগে বেশি। এ যুগেও সেই যন্ত্রণা পোহান গ্রামীণ নারীরা। আর বিশ্বজুড়েই এখন নানা কাজে ব্যবহার হচ্ছে সৌরবিদ্যুৎ। দেশেও বাতি জ্বালানো থেকে শুরু করে চলছে সেচপাম্প।

কৃষিমন্ত্রীর প্রশ্ন, বিদেশে পানি গরমের জন্য সৌরশক্তি ব্যবহার হলে দেশের রান্নার চুলোর জন্য তা কাজে লাগানো যাবে না কেন? এই প্রযুক্তিকে নিজের মতো পরিবর্তন করে ব্যবহারের জন্য প্রয়োজনে সরকার যৌথ বিনিয়োগে যাবে।

তিনি মনে করেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচনে পুরোপুরি সফল হতে হলে গ্রামীণ নারীদের উন্নয়নে যুক্ত করতে হবে। সে জন্যই গৃহস্থালি কাজের জটিলতা কমানো প্রয়োজন। যতোদিন গ্রামের এই জ্বালানী সমস্যার সমাধান না করা যাবে, ততোদিন গ্রামীণ মেয়েদের সার্বিক কর্মস্পৃহা ও ক্ষমতাকে ব্যবহার করা সম্ভব নয়।

ইনস্টিটিউট অব মাইক্রোফিনান্সের আয়োজনে অতিদারিদ্র্য নিরসন প্রকল্পের আলোচনায় বলা হয়, সরকারি-বেসরকারি পদক্ষেপে হার কমলেও এখনো চার কোটি মানুষ দরিদ্র্যসীমার নিচে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT