চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর ব্যাটে জিতল মোহামেডান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শিরোপা প্রত্যাশাী মোহামেডানের শুরুটা হয়েছিল হতাশাজনক হারে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে সৌম্য সরকারের ৫৯ রানের অপরাজিত ইনিংসে।

শনিবার মিরপুরে মোহামেডান ৫ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। ১৪৯ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে পঞ্চাশের আগেই তিন উইকেট হারিয়ে বসে সাদা-কালোরা। তবে চার নম্বরে নামা সৌম্য হাল ধরায় খুব বেগ পেতে হয়নি জয়ের দেখা পেতে। এ বাঁহাতি ১০০ বলে ৫৯ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন। তার ইনিংসে চারের মার মাত্র দুটি।

ওপেনার পারভেজ হোসেন ইমন ৩৬ ও আরিফুল ইসলাম করেন ৩০ রান। খেলাঘরের হোসেন আলি ও মাসুম খান দুটি করে উইকেট নেন।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মোহামেডানের স্পিন জাদুতে ৪৯ ওভারে দেড়শর আগেই গুটিয়ে যায় খেলাঘর। অধিনায়ক নাদিফ চৌধুরী ৩৩ ও ইফতেখার সাজ্জাদ করেন ২৪ রান।

বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ১০ ওভারে মাত্র ১৮ রান খরচায় তুলে নেন চার উইকেট। হন ম্যাচের সেরা খেলোয়াড়। পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ১০ ওভারে ২৪ রানে নেন তিন উইকেট। তবে ব্যাট হাতে কিছুই করতে পারেননি তিনি। আউট হন প্রথম বলেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০২২মোহামেডানলিড স্পোর্টসসৌম্যহাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান (সংগৃহীত)।

দিল্লিতে প্রবেশে বাধা, দেশের পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT