চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যদের সামনে দাঁড়াতেই পারেনি ভুটান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ফুটবলের ভুটান বাংলাদেশের জন্য শক্ত প্রতিপক্ষ হলেও ক্রিকেটে যে একদম নাবালক সেটা বুঝিয়ে দিলেন সৌম্য সরকার-নাঈম শেখরা। ৭০ রানের সহজ লক্ষ্যে মাত্র ৪১ বল ব্যাট করে সাউথ এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল।

কৃতিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি মাঠে প্রথমে ব্যাট করে কোনপ্রকার প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ভুটানি ক্রিকেটাররা। পুরো ২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৬৯ রান তোলে দলটি।

চার ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন পেসার মানিক খান। একটি করে উইকেট নিয়েছেন হাত ঘোরানো বাকি চার বোলার।

জবাবে ম্যাচ জিততে বেশি সময় নেননি দুই ওপেনার সৌম্য ও নাঈম। ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫০ রানে নটআউট সৌম্য। সঙ্গী নাঈম অপরাজিত ছিলেন ১৩ বলে ১৬ রান করে।

নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ জিতলে ভালো, তবে দুই জয়ে ফাইনালে এক পা দিয়েই রেখেছে টাইগাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএ গেমস-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT