চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যকে তিনে ফেরানোর কারণ জানালেন অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ২০, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সৌম্য সরকার ব্যাট করেছেন সাত নম্বরে। পরের সিরিজেই আগের জায়গা তিন নম্বর ফিরে পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।

হারানো জায়গা ফিরে পেয়ে সৌম্য কাজে লাগাতে পারেননি। সুযোগ নষ্ট করেছেন বাজে শটে আউট হয়ে। রানের খাতা খোলার আগেই ধরেন প্যাভিলিয়নের পথ। ব্যটিং ব্যর্থতায় ৮ উইকেটের বড় ব্যবধানে কিউইদের বিপক্ষে হারের পর বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানালেন সৌম্যকে নিয়ে দলের ভাবনা কী ছিল।

‘বাংলাদেশে এ কথাটা আমরা বলেছি যে, সৌম্যকে আমরা সাত নম্বরের রোলে দেখছি। কিন্তু আজকে যে দলটা খেলেছে, এই দলের কম্বিনেশন যদি দেখেন, আমাদের ষষ্ঠ বোলার কেউ ছিল না। রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই তার পিঠের চোটের কারণে বল করতে পারছেন না। হয়ত এই পুরো সিরিজে বল করতে পারবেন না। আমাদের ছয় নম্বর বোলিং অপশনই ছিল সৌম্য। আর যে কম্বিনেশনে আজকে খেলেছি, ওই হিসাবে তিন নম্বরে ব্যাটিং করার জন্য আদর্শ সৌম্যই ছিল- যদি আপনারা খেলোয়াড়দের দেখেন, যারা যারা আজকে খেলেছে।’

‘সৌম্যই ছিল তিন নম্বরে খেলার মতো। এই কারণে তাকে তিনে খেলানো। আর যেহেতু ও তিনে খেলেছে আগে, নিউজিল্যান্ডে ওর অভিজ্ঞতা আছে। এ কারণেই তাকে তিন নম্বর রোলে খেলাতে হয়েছে। দ্বিতীয়ত, আমরা পাঁচটা বোলার নিয়ে খেলেছি, এই পাঁচটা বোলারের মধ্যে যদি কেউ ভালো না করে, তাহলে আমাদের ষষ্ঠ বোলিং অপশন হিসেবে সৌম্যই আছে। এসবই কারণ।’

ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ শুরুর আগে সৌম্যকে বলা হয়েছিল সাত নম্বরের জন্য প্রস্তুত হতে। আর তিনে শান্তকে সুযোগ দেয়া হচ্ছিল ধারাবাহিকভাবে। এক সিরিজ পরই বদলে গেল দৃশ্যপট। এমন অদল-বদল যে দলের জন্য মোটেও ভালো কিছু নয়, সেটি আরও একবার প্রমাণিত হল মাঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT