চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনালী ব্যাংকে ২২০১ জনকে নিয়োগ প্রক্রিয়ায় বাধা নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
আদালত
A A

২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী সোনালী ব্যাংকে তিনটি পদে ২ হাজার ২০১ জনের নিয়োগপ্রক্রিয়ায় দেওয়া স্থিতাবস্থা তুলে নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চাকরিপ্রত্যাশীদের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এই আদেশের ফলে ২ হাজার ২০১টি পদে নিয়োগ প্রক্রিয়ায় আর আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। আপিলকারীদের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু, কামরুল হক সিদ্দিকী, রফিকুর রহমান ও এ এ ম আমিন উদ্দিন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি সোনালী ব্যাংক কর্তৃপক্ষ সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ পদে নিয়োগের জন্য তিনটি বিজ্ঞপ্তি দেয়। যেখানে পদসংখ্যা ছিল ২ হাজার ২০১।

পরে ওই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ৪৭৪ চাকরিপ্রত্যাশী। তারা ২০১৪ সালে ৩১ জানুয়ারি সোনালী ব্যাংকে ১ হাজার ৭০৭টি পদে নিয়োগের জন্য দেওয়া সার্কুলারের ভিত্তিতে আবেদনকারী।

Reneta

রিট আবেদনে ওই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে হওয়া পরীক্ষায় অভ্যন্তরীণ তালিকায় তাদের নাম রয়েছে বলে দাবি করেন তারা। তাই রিটকারীরা ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের নিয়োগের আরজি জানান।

এরপর ২০১৭ সালের ২৭ জুলাই হাইকোর্ট রিট আবেদন খারিজ করে রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে চাকরিপ্রত্যাশীরা পৃথক পাঁচটি লিভ টু আপিল করলে আপিল বিভাগ নিয়োগপ্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন।

মঙ্গলবার আদালত সেই স্থিতাবস্থা তুলে নিয়ে লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সোনালী ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

জুন ১৮, ২০২৬

নির্ধারিত সময়ের আগেই শান্তি সমঝোতায় সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ২৫ জুন পর্যন্ত

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT