চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনালী ফ্রেমে বাঁধিয়ে রাখার মত যে ছবিগুলো

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৩:১৭ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

প্রথম সালটা ২০০০, পরেরটা ২০১৭! প্রথম তারিখটা ১০ নভেম্বর, পরেরটা ১৫ মার্চ। মাঝে বিশ্ব দেখে ফেলেছে প্রায় ছয় হাজারের কাছাকাছি বার সূর্যোদয়-সূর্যাস্ত। আর সময়টাতে বাংলাদেশের ক্রিকেট দেখেছে চড়াই-উতরাইয়ের নানা রং-রূপ! হাঁটি-হাঁটি পা-পা করে এগিয়েছে টেস্ট ক্রিকেটে শততম লড়াইয়ের মঞ্চের দিকে। অবশেষে সেই ক্ষণটি এসেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সেই শুরুর পর কলম্বোর পি সারায় শততমের মাইলফলক ছোঁয়া।

প্রথম থেকে শততম টেস্ট। দীর্ঘ এই পথ চলায় দলীয় সাফল্যের চেয়ে ব্যক্তিগত সাফল্যের পাল্লাটাই বেশি ভারী টাইগারদের। এখন পর্যন্ত মোট জয় ৮টি, ড্র ১৫ ম্যাচে। অন্যদিকে, আমিনুল ইসলামের দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি, মোহাম্মদ আশরাফুলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়া, এক ম্যাচে সাকিব আল হাসানের সেঞ্চুরি ও ১০ উইকেটের কীর্তি, ম্যাচে সোহাগ গাজীর সেঞ্চুরি-হ্যাটট্রিক-পাঁচ উইকেটের অনন্য ট্রেবলের মত ফ্রেমে বাধিয়ে রাখার অনেক সাফল্য জমা হয়েছে।

উজ্জ্বল সেই স্মৃতির মুহূর্তগুলোর সবই সোনালী ফ্রেমে বাধিয়ে রাখার মত। এমন আরো অনেক মুহূর্ত আছে টাইগার ক্রিকেটের এই পথ চলায়। যার মাঝে বেশি করে চোখে বাঁধবে ২০০০ সালের নভেম্বরে নিজেদের প্রথম টেস্টে নাঈমুর রহমান দুর্জয় বাহিনীর ম্যাচের আগে তোলা ছবিটি, আর পি সারায় শততম টেস্টে মুশফিক বাহিনীর একসঙ্গে বসে থাকা ছবিটা। দুই টেস্টে দুই অধিনায়কের সৌহার্দ্যের মুহূর্তও কম দুর্লভ নয়।

ওপরের ছবিটা টাইগারদের প্রথম টেস্টের আগ মুহূর্তের। আকাঙ্ক্ষিত আর গর্বের সময়টায় ফ্রেমে ধরা পড়েছেন ইতিহাসে নাম লেখানোর নায়কেরা। সেই ম্যাচের একাদশে ছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার সুমন, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, আল শাহরিয়ার রোকন, নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, বিকাশ রঞ্জন দাস। তারা বাংলাদেশের অভিষেক টেস্টের একাদশ আলোকিত করেছেন। স্কোয়াডে থাকা বাকিরা- এনামুল হক মনি, রাজিন সালেহ।

Reneta

বাংলাদেশের শততম টেস্টের একাদশে আছেন- মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায় ও মোস্তাফিজুর রহমান। মাইলফলকের ম্যাচে স্কোয়াডের বাকিরা- তাসকিন আহমেদ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, মুমিনুল হক।

দুই অধিনায়কের সেতুবন্ধনের ছবির প্রথমটিতে বাঁয়ে নাঈমুর, হাত মেলাচ্ছেন তখনকার ভারত দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে। দ্বিতীয়টিতে বাঁয়ে মুশফিকুর রহিম হাত মেলাচ্ছেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক রঙ্গনা হেরাথের সঙ্গে। দুজনে নিজ দেশের জাতীয় পতাকাও তুলে দিচ্ছেন একে অপরের হাতে, স্মৃতিময় টেস্ট শুরুর পূর্ব মুহূর্তে।

অভিষেক টেস্টে দুর্জয়রা ভারতের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি। সফরকারীরা জিতেছিল ৯ উইকেটে। মুশফিকরা শততম টেস্টে জয় নিয়ে ফিরতে পারবেন কিনা সেটি জানতে অবশ্য কটাদিন অপেক্ষা করতেই হচ্ছে। ইতিহাসে রূপকথার গল্প লিখতে তাদের সামনে এখনো সবকটি দরজাই খোলা আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬

ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT