চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার সন্ধ্যায় তারার মেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
এফডিসিতে কাল সোমবার সন্ধ্যায় বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন রিয়াজ, মৌসুমী ও পরীমনি

এফডিসিতে কাল সোমবার সন্ধ্যায় বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন রিয়াজ, মৌসুমী ও পরীমনি

কাল সোমবার সন্ধ্যায় এফডিসিতে জমজমাট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসির ঝরনা স্পটের সামনে তৈরি হয়েছে মঞ্চ। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যায়। উপস্থাপনা করবেন রিয়াজ, আমিন খান ও নওশীন। বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন মৌসুমী–অমিত হাসান, ওমর সানী–পিয়া, পরীমনি–রোশান, সায়মন–মাহী, বিপাশা–মিষ্টি, কাজী মারুফ–জান্নাতসহ আরও অনেকে। চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন, থাকবে এমন কয়েকজন ​সংগীতশিল্পীর গান। এভাবেই জানালেন এস এ হক অলীক। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করছেন তিনি।

৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এবার চলচ্চিত্র দিবসের স্লোগান ‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে রাজধানীর বিএফডিসিতে দিনব্যাপী নানা আজেন করা হয়েছে। সকালে জাতীয় চলচ্চিত্র দিবস উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শোভাযাত্রায় অংশ নেবেন চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। এবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান অভিনেতা রাজ্জাক।

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আরও থাকছে স্মরণিকা প্রকাশ, টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের বিল উত্থাপন করেন। ২০১২ সাল থেকে এই দিনকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ হিসাবে উদ্‌যাপন করা হচ্ছে।

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় চলচ্চিত্র দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT