চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলিম ওসমানের শাসন কায়েম হোক

ফজলুর রহমান ফজলুর রহমান
৫:২৪ অপরাহ্ণ ১৯, মে ২০১৬
মতামত
A A

তাহলে দেশে সেলিম ওসমানের শাসন কায়েম হোক। সংবিধান স্থগিত হয়ে যাক। প্রয়োজনে দেশের নামটাও বদলে দিয়ে রাখা যেতে পারে ‘ওসমানিয়া রাজতন্ত্র।

আইন যখন তিনি নিজের হাতে তুলে নিলেন। শাস্তি দিলেন একজন শিক্ষককে এবং সেই কাজ নিয়ে যখন তিনি দম্ভই করছেন তখন এমনটাইতো আমরা দেখতে চাই।

হাজার হাজার মানুষের সামনে একজন প্রধান শিক্ষককে কান ধরে ওঠবস করালেন তিনি। তার আগে সেই শিক্ষকের গায়ে হাত তুললেন। সংসদ সদস্য এই প্রভাব খাটিয়ে লাঞ্ছিত শিক্ষকের পদ খেলেন। ঘটনায় যখন দিকে দিকে প্রতিবাদ হলো, সরকারের নীতি-নির্ধারকরা বললেন ‘এটা অন্যায় হয়েছে’। শিক্ষক অবমাননায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবাদী কণ্ঠ মুখর হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারের দাবি উঠলো। দোষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আদালত রুল দিলেন।

Banglabid

ঠিক তখন সংবাদ সম্মেলন ডেকে, দম্ভে বুক ফুলিয়ে সেলিম ওসমান ঘোষণা দিলেন, ধর্ম রক্ষায় তিনি শহীদ হবেন। তিনি বললেন, ‘এই দুনিয়ায় আল্লাহকে কটাক্ষ করার জন্য আমি কাউকে শাস্তি দিতে পেরেছি তাতে যদি আমার ফাঁসি হয়, স্বেচ্ছায় সেই ফাঁসি গলায় পরে নিবো কিন্তু আমি এই কারণে ক্ষমা চাইবো না। আমি কোনো শিক্ষকের বিচার করি নাই। আমি একজন ইসলামের কটূক্তিকারীর বিচার করেছি।’

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্ত যে ইসলাম ধর্ম এবং আল্লাহকে নিয়ে কটু কথা বলেছেন এটা এখনো প্রমাণিত নয়। ধরা যাক সে দোষে দোষী-ই হলেন শ্যামলকান্তি। তাহলেও কি তাকে শাস্তি দিতে পারেন সেলিম ওসমান? তিনি একজন সংসদ সদস্য। ল’ মেকার। মানে আইন প্রণেতা। তিনি ‘বিরোধী দল’ জাতীয় পার্টি সংসদ সদস্য। জাতীয় সংসদে যাওয়ার আগে তিনি শপথ নিয়েছেন। তার সে শপথ নিশ্চয় দেশ এবং দেশের মানুষ রক্ষায় ছিল- কোনো ধর্ম রক্ষায় নয়। তিনি শ্যামলকান্তিকে লাঞ্ছিত করে সেই শপথ ভেঙেছেন। তিনি যখন বলেন, মুক্তিযুদ্ধে তিনি শহীদ হতে পারেন নি, হয়েছেন গাজী। এখন ধর্ম রক্ষায় তিনি শহীদ হতেও দ্বিধা করবেন না। ধরে নিচ্ছি তিনি একজন জনপ্রতিনিধি। তো এই কথা, এই ঘোষণাতো এক ধরণের ‘ধর্মযুদ্ধ’। এই যুদ্ধের জন্য কি তার এলাকার মানুষ তাকে নির্বাচন করেছেন। তিনি নিজেই স্বীকার করেছেন তার নির্বাচনী এলাকা হিন্দু প্রধান। তো হিন্দু ভোটাররা কি তাকে ধর্মযুদ্ধ করার জন্য জাতীয় সংসদে পাঠিয়েছেন?

সেলিম ওসমান গণমাধ্যমকে সাক্ষী করে বার বার বলেছেন লাঞ্ছিত শিক্ষক তার কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন বলেই তিনি ওই কাজ করেছেন। হাসপাতালের বেডে থাকা অসুস্থ, অপদস্থ শিক্ষক সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলেছেন, তিনি কখনোই তার প্রাণ ভিক্ষা চাননি। সেলিম ওসমান স্কুলে ঢুকে প্রথমে তাকে তুই-তুকারি করে মারধর করেছেন। তারপর জোর করে কান ধরিয়ে ওঠবসে বাধ্য করেছেন। লজ্জা-অপমানে বিধ্বস্ত শ্যামলকান্তি বলেছেন, তিনি তার অপমানের বিচার চান।

Reneta

এই বিচার বাংলাদেশ চাইছে। অনুভূতি প্রবণ মানুষ বলছে, সেলিম ওসমান একজন শিক্ষককে লাঞ্ছিত করে পুরো দেশকে অপমানিত করেছেন। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের কেউ কেউ কানে ধরে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ করছে, নিন্দা জানাচ্ছে আর বিচার চাইছে। এই প্রতিবাদটা একটু একটু করে ছড়িয়ে পড়ছে সবখানে।

ঠিক তখন ‘অপরাধী’ সেলিম ওসমান সনাতন কায়দায় ধর্মকে ব্যবহার করে বলছেন, তিনি যা করেছেন ঠিক করেছেন। এরজন্য তিনি ক্ষমা চাইবেন না।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক লাঞ্ছনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউটিউব থেকে আয়ে বড় পরিবর্তন, কঠোর ‘নতুন নীতিমালা’ প্রকাশ

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

আগস্ট ১১, ২০২৬

উইন্ডিজ দিন দিন ক্রিকেট বিশ্বকাপের ইতালি হয়ে যাচ্ছে

আগস্ট ১১, ২০২৬

‘শিক্ষক নিয়োগ’ পদ্ধতি পরিবর্তন নিয়ে গুঞ্জন-আন্দোলন, শেষ পর্যন্ত কী হবে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT