চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরে জমা পড়েছে ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৮
বিনোদন
A A

ঈদুল আজহা আসন্ন। হাতে আছে এক সপ্তাহ। ঈদ উৎসবে বড় পর্দায় ছবির মুক্তি নিয়ে ঢাকাই ইন্ডিাস্ট্রিতে শুরু হয়েছে তোড়জোড়। নিজেদের মতো করে ছবি মুক্তি দিতে প্রস্তুতি নিচ্ছেন চিত্রপ্রযোজকরা। এরইমধ্যে ঈদে ছবি প্রদর্শনের অনুমতি পেতে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে দুই ছবি ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখো’।

‘ক্যাপ্টেন খান’ প্রযোজনা করেছে শাপলা মিডিয়া এবং ‘মনে রেখো’ প্রযোজনা করেছে হার্টবিট প্রডাকশন। শাপলা মিডিয়া জানায়, ‘ক্যাপ্টেন খান’ সেন্সর পেলেই ঈদে নিশ্চিত পাবে। এরই মধ্যে হল বুকিং শুরু হয়েছে। প্রায় ১০০ হল চূড়ান্ত হয়েছে। ঈদের আগে হল সংখ্যা আরও বাড়বে।

অন্যদিকে হার্টবিট প্রডাকশনের কর্ণধার ও ‘মনে রেখো’ ছবির প্রযোজক তাপসী ফারুক জানান, চলতি সপ্তাহেই সেন্সর ছাড়পত্র পাবে ‘মনে রেখো’। ঈদে তিনি ‘মনে রেখো’ মুক্তি দিতে চান।

‘মনে প্রাণে আছো তুমি’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘সুপার হিরো’র মতো দর্শক নন্দিত সব ছবির এই প্রযোজক আরো বলেন, আমার কন্টেন্ট (ছবি) ভালো। দর্শক ঈদে এমন ছবি দেখে আনন্দ পাবে। ছবির মান খুব ভালো।

‘ক্যাপ্টেন খান’ ছবিতে অভিনয় করেছেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। এবার ঈদে শাকিব-বুবলী জুটির এই একটি মাত্র ছবি আসছে। ‘মনে রেখো’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত ও বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

মজার ব্যাপার হচ্ছে, দুই ছবিই নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন। পাশাপাশি ছবি দুটির গানগুলোর কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাপ্টেন খানবনি সেনগুপ্তমাহিশবনম বুবলীশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু

এপ্রিল ২৩, ২০২৬

আল্লু অর্জুনের ছবি থেকে বাদ পড়লেন দীপিকা!

এপ্রিল ২৩, ২০২৬
বিধানসভা নির্বাচন: কে জিতবে, কে হারবে?

বিধানসভা নির্বাচন: কে জিতবে, কে হারবে?

এপ্রিল ২৩, ২০২৬

সর্বোচ্চ ভোট পাওয়া জয় এবার সেক্রেটারি পদে লড়বেন

এপ্রিল ২৩, ২০২৬

আইস্ক্রিনে এসেছে ‘পাপ কাহিনী ২’

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT