চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর বোর্ডে প্রশংসিত ‘ঊনপঞ্চাশ বাতাস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

মুক্তি প্রতীক্ষিত বছরের অন্যতম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে খবরটি জানান নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। সেইসঙ্গে সেন্সর বোর্ডের পক্ষ থেকে ভূয়সী প্রশংসাও পেয়েছেন তিনি।

মাসুদ হাসান বলেন, সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা গত সোমবার (১০ ফেব্রুয়ারি) ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি দেখেন। ঐ দিনই সেন্সর বোর্ডের একাধিক সদস্য সিনেমাটির ভূয়সী প্রশংসা করে আমাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানান। এমনকি আমার সিনেমার প্রধান দুই শিল্পীর ফোন নম্বর নিয়ে তাদেরকে ফোন দিয়ে তাদের অভিনয় এর প্রশংসা করেন।

প্রাথমিকভাবে সেন্সর বোর্ডের সদস্যদের কাছ থেকে এমন ফিডব্যাক পেয়ে উচ্ছ্বসিত নির্মিাতা বললেন, ‘সিনেমা মুক্তির ঠিক আগ মুহূর্তে এটি আমার কাছে ভীষণ অনুপ্রেরণার।’

সেন্সর বোর্ড থেকে শুধু মৌখিক প্রশংসায় আসেনি, বরং এমন ছবি নির্মাণের জন্য সেন্সর বোর্ড থেকে সিনেমার কলাকুশলীদের নিয়ে চা-পানের নিমন্ত্রণ ও পেয়েছেন বলে জানান মাসুদ হাসান উজ্জ্বল।

তিনি বলেন, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সেন্সর বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নিজামূল কবীর আমাকে ফোন দিয়ে বলেন যে ‘আমাকে অফিসিয়ালি দায়িত্ব দেয়া হয়েছে এতো চমৎকার একটা ছবি নির্মাণের জন্য আপনাকে শুভেচ্ছা দিতে, এবং আমরা চাই আপনাকে এবং আপনার নায়ক-নায়িকাকে চা পানের আমন্ত্রণ দিতে’। সেন্সর বোর্ডের এমন মন্তব্যে সত্যিই আমি সম্মানিত বোধ করছি।

এদিকে ছবির মুক্তি ঘিরে চলছে প্রচার প্রচারণার কাজ। টিজারের পর সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর গান ‘প্রথম ঝরে পড়া শিউলি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন বেইজ বাবা সুমন। গানটি প্রকাশের পরই বেশ সাড়া পাচ্ছেন বলেও জানান নির্মাতা।

Reneta

যদিও সিনেমায় প্লেব্যাক করতে নাকি রাজি ছিলেন না বেইজ বাবা সুমন। এ বিষয়ে মাসুদ হাসান বলেন, এই গানটা করার প্রস্তাব যখন সুমন ভাইকে দিয়েছিলাম, তখন উনি সরাসরি বলেছিলেন যে ‘আমি সিনেমায় প্লেব্যাক করবো না’। আমি নাছোড়বান্দা, তাকে বলি ‘তবুও আমি গানটা পাঠাই, আপনি একটু শুনে দেখেন।’ গান শোনার পরে সুমন ভাই নিজেই আমাকে ফোন দিয়ে বলেন-‘গানটা আমার মনে ধরেছে, আমি করবো গানটা’! ব্যাংককে জটিল চিকিৎসা শেষে দেশে ফিরে এয়ারপোর্ট থেকেই আমাকে কল দিয়ে বলেন-‘তুমি এখনই আসতে পারলে এখনই চলে আসো, এই এক্সাইটমেন্ট থাকতে থাকতে ভয়েসটা দিতে চাই।’

দ্রোহের মন্ত্রে ভালোবাসার কথা বলেন মাসুদ হাসান। কাজে। কর্মে। পরম ভালোবাসায় যে দ্রোহের মূর্তি তিনি এঁকেছেন তার সমস্ত সৃষ্টিকর্মে। ছবি থেকে গান কিংবা ভিজ্যুয়াল ফিকশনে। সব জায়গায়। নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনচিত্র! যে জীবন ফড়িংয়ের, ধুলোর মানুষ-মানুষের ঘ্রাণ, ফসিলের কান্না, কালো বরফ জমাট অন্ধকার কিংবা থতমত এই শহরের মতো কতো কতো গল্প আর চরিত্ররা যে জীবন পেয়েছে তার হাত ধরে! এবার তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির দ্বারপ্রান্তে। ছবিতে জুটি বেধে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শারলিন ফারজানা। শিগগির জানাবেন মুক্তির চূড়ান্ত তারিখ।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এ বেইজ বাবা সুমনের গান:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমতিয়াজ বর্ষণঊনপঞ্চাশ বাতাসগানমাসুদ হাসান উজ্জ্বললিড বিনোদনশারলিন ফারজানাসেন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT