রাজনীতি

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর সাত দিনের আনুষ্ঠানিকতা ও সমাবেশের ছবি, যেখানে অনেক মানুষ অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সাত দিনের আনুষ্ঠানিকতার প্রথম দিন শুক্রবার মরদেহ নেওয়া হয় তেহরানে জুমার নামাজ আদায়ের সর্ববৃহৎ স্থান গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। সেখানে বিদেশি অতিথিরা দীর্ঘ ৩৬ বছর ইরান শাসন করা এই সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা অনুষ্ঠানে বাংলাদেশসহ অন্তত একশ’টি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। শনি এবং রোববার মরদেহ সবস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য গ্র্যান্ড মোসাল্লায় রাখা হবে। এরপর মরদেহ নেওয়া হবে ইরান ও প্রতিবেশী দেশ ইরাকের বিভিন্ন শহরে। ৯ই জুলাই নিজ শহর মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে।

বিষয়:আয়াতুল্লাহ আলী খামেনি ইরান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…