চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনেগালকে পোল্যান্ডের জয় ‘উপহার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ১৯, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

যে দলটি দুই গোল করল সেই দলটিই পরাজিত! একবার প্রতিপক্ষের জাল খুঁজে নেয়ার আগে যে একটি গোল নিজেদের জালেই জড়িয়েছে পোল্যান্ড। আত্মঘাতী ওই গোলের পর আরেকটি গোল আবার সেনেগালকে একরকম উপহারই দিয়েছে পোলিশরা। তাতে দারুণ এক জয়ে বিশ্বকাপ শুরু করেছে সেনেগাল।

মঙ্গলবার স্পার্টাক মস্কোয় পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে সেনেগাল। তাতে ২০০২ বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে খেলতে এসে চমক ধরে রাখল আফ্রিকান দলটি।

বিশ্বকাপে আফ্রিকান দেশের বিপক্ষে আগের তিন দেখায় কখনোই হার দেখেনি পোল্যান্ড। সেই পরিসংখ্যানই পোলিশদের গায়ে আসলেমি এনে দিল কিনা, যাতে প্রায় পুরো ম্যাচে একপ্রকার হেলেদুলেই খেললেন দলের প্রধান তারকা রবার্ট লেভান্ডোভস্কি।

ম্যাড়ম্যাড়ে, পানসে। পোল্যান্ড-সেনেগাল ম্যাচের শুরুর ৩৫ মিনিট বর্ণনা করতে চাইলে এই দুই শব্দই যথার্থ। ৩৭তম মিনিট বাদে প্রথমার্ধের পুরোটা সময়ই ঘুম পাড়ানি খেলা খেলেছে দুদল।

প্রথমার্ধে একটিই গোল হল, সেটি ৩৭ মিনিটে। গোলে অবদান থাকল দুই দলেরই। পোল্যান্ডের ডি-বক্সের একটু বাইরে থেকে শট নিয়েছিলেন ইদ্রিসিয়া গুয়েই। বল ডান পোস্টের দিকে যেতে পারে ভেবে সেদিকেই ঝাঁপানোর প্রস্তুতি নিচ্ছিলেন পোলিশ গোলরক্ষক সিঝনি। কিন্তু গুয়েইয়ের শট থিয়াগো চিয়োনেকের গায়ে লেগে যখন বামপোস্ট দিয়ে জালে জড়াল, তখন অবাক দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না সিঝনির। আর প্রতিপক্ষের কল্যাণে প্রথম গোল সেনেগালের।

পিছিয়ে থাকা খেলায় সমতায় ফিরতে হলে খেলতে হবে আক্রমণাত্মক। কিন্তু কোনকিছুই যেন জাগাতে পারল পোল্যান্ডের খেলোয়াড়দের। উল্টো ৬০ মিনিটে এক বোকামিতে সেনেগালকে দ্বিতীয় গোলটি উপহারই দিয়েছে পোলিশরা।

Reneta

মাঝমাঠে নিজেদের পায়ে বল। যা সামনে না ঠেলে উল্টো নিজেদের অর্ধে ব্যাকপাস করে ইয়ান বেদনারেকের দিকে ঠেলে দেন গ্রেগোরগ ক্রাইচোবিয়াক। অপ্রস্তুত বেদনারেক বল ঠেকাতে তো পারলেনই না, এগিয়ে আসতে হল গোলরক্ষক সিঝনিকেও। সেই সুযোগে আলতো ছোঁয়ায় বেদনারেক ও সিঝনিকে বোকা বানিয়ে ফাঁকা পোস্টে গোল করে সেনেগালকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন এমবায়ে নিয়াং।

দুই গোলে পিছিয়ে থাকা পোল্যান্ড খেলায় ফেরে বড্ড অসময়ে। নির্ধারিত ৯০ মিনিটের চার মিনিট বাকি থাকতে ক্রাইচোবিয়াক হেডে এক গোল ফিরিয়ে শাপমোচন করেন ব্যবধান কমিয়ে। কিন্তু দলকে ম্যাচে ফেরাতে পারেননি না। তাতে আফ্রিকান কোনো দলের বিপক্ষে প্রথম হারের স্বাদ নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে হল ইউরোপিয়ান দলটিকে।

গ্রুপ ‘এইচ’ থেকে বিশ্বকাপের পরের রাউন্ড বেশ কঠিন হয়ে গেল পোল্যান্ডের জন্য। ২৪ জুন কলম্বিয়ার বিপক্ষে জয় পেতেই হবে লেভান্ডোভস্কিদের। একই রাতে ফুরফুরে মেজাজে মুখোমুখি হবে সেনেগাল ও জাপান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT