চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ৩৬ রানেই দিন শেষ হলো ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বিরাট কোহলির ছুটিটা যেন এক হিসেবে ভালোই হলো ভারতের জন্য, এক নেতার গতানুগতিক নেতৃত্বের ছায়া থেকে বেরিয়ে নতুন কিছু দেখার সুযোগ হলো। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্বের প্রথম ভাগে পাস মার্ক পাবেন আজিঙ্কা রাহানে, তার নেতৃত্বে অস্ট্রেলিয়াকে বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই অলআউট করেছেন জসপ্রিত বুমরাহ-রবিচন্দ্রন অশ্বিনরা।

প্রতিপক্ষকে অলআউট করে ভারত দিন শেষ করেছে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে হারিয়ে। কাকতালীয়ভাবে ৩৬ রানে! অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হওয়ার অস্বস্তিটা তাতে খানিকটা কমলো কিনা সেটা এখনো জানা যায়নি।

মেলবোর্ন টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে নিজেরাই বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। প্রথমদিন পার করা তো দূরের কথা, দুইশোর আগে অলআউট ইনিংস। ৭৩ ওভারে স্বাগতিকরা অলআউট হয়েছে ১৯৫ রানে।

অজিরা অবশ্য খারাপ খেলেছিলো আগের ম্যাচ অর্থাৎ অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসেও। তবে সে ম্যাচটা ঠিকই তারা জিতে নেয় ৮ উইকেটে। মেলবোর্নেও সেরকম কিছু ঘটবে কিনা তা জানতে অন্তত দুইদিন তো অপেক্ষা করতেই হবে।

মেলবোর্ন টেস্টে ফল হোক বা না হোক, ওপেনিং নিয়ে ভাবতেই হবে অজিদের। বিশেষ করে জো বার্ন। অ্যাডিলেডে খুব একটা ভালো করেননি, শনিবার আউট হয়েছেন বুমরাহর বলে, রানের খাতা খোলার আগেই।

অবশ্য শুরু থেকেই নড়বড়ে ছিলো স্বাগতিকদের ব্যাটিং। দলীয় ৩৫ রানে আরেক ওপেনার ম্যাথু ওয়েডও কাটা পড়েন অশ্বিনের বলে। তিন রান পরেই বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান স্টিভেন স্মিথকেও ফেরান অশ্বিন, কোন রানের সুযোগ না দিয়েই।

Reneta

৩৮ রানে ৩ উইকেট হারানোর ধাক্কাটা মোটামুটি সামলে নিয়েছিলেন মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। চতুর্থ উইকেট জুটিতে আসে ৮৬ রান। লাবুশেন ৪৮ ও হেড ৩৮ করে ফিরতেই নড়ে যায় অজিদের ব্যাটিং লাইনআপ।

মিলেমিশে স্বাগতিক ব্যাটসম্যানদের উপর ছড়ি ঘুড়িয়েছেন ভারতীয় বোলাররা। বুমরাহ ৪টি ও অশ্বিন নিয়েছেন ৩ উইকেট। অভিষিক্ত পেসার মোহাম্মদ সিরাজও উইকেট পেয়েছেন ২টি, বাকিটি রবীন্দ্র জাদেজার।

প্রথম ইনিংসে শুরুটা মোটামুটি হয়েছে ভারতের। মায়াঙ্ক আগারওয়াল আগের ম্যাচের ব্যর্থতা ধরে রেখে এবার ফিরেছেন শূন্য রানে। অভিষিক্ত ওপেনার শুভমন গিল অপরাজিত ২৮ রানে, তার সঙ্গী চেতেশ্বর পূজারা ইনিংস শুরু করবেন ৭ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বক্সিং ডে টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT