চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই শ্রীলঙ্কাই আগে পাকিস্তানে যাবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ৩০, জুন ২০১৭
স্পোর্টস
A A
হামলার পর শ্রীলঙ্কান ক্রিকেটাররা (ফাইল ছবি)

হামলার পর শ্রীলঙ্কান ক্রিকেটাররা (ফাইল ছবি)

শ্রীলঙ্কাই সবার আগে পাকিস্তানে যেতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্যের পর পাকিস্তান নিজেরা যেমন চেষ্টা করছে, তেমনি আইসিসিও চেষ্টা করছে কোনও দলকে দেশটিতে পাঠাতে। দ্য ডন এবং এএফপি বলছে, হামলার শিকার হওয়া সেই শ্রীলঙ্কা দলই সবার আগে পাকিস্তানে যাচ্ছে!

২০০৯ সালে লাহোরের একটি হোটেল থেকে মাঠে যাওয়ার পথে শ্রীলঙ্কার টিমবাসে হামলা চালায় জঙ্গিরা। সাঙ্গাকারা, জয়াবর্ধনেসহ বেশ কয়েকজন ক্রিকেটার আহত হন। গাড়িচালকের ‘প্রত্যুৎপন্নমতি’তে প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা। তিনি গাড়ি না থামিয়ে মাথা ঠাণ্ডা রেখে মাঠের দিকে চলে যান। ক্রিকেটাররা ভয়ে গাড়ির ভেতরে হামাগুড়ি দিয়ে শুয়ে পড়েন। ওই ঘটনার পর জিম্বাবুয়ে বাদে কোনও টেস্ট খেলুড়ে পুরুষদল পাকিস্তান সফর করতে যায়নি। মাঝখানে বাংলাদেশের জাতীয় মহিলা দল কঠোর নিরাপত্তার ভেতর দিয়ে খেলে এসেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশা করছে, শ্রীলঙ্কা ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ খেলতে আসবে। ইতিমধ্যে নাকি তারা ক্রিকেট শ্রীলঙ্কার সঙ্গে যোগাযোগও করেছে।

Banglabid

পাকিস্তানি গণমাধ্যম ডন তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে বলছে, প্রাথমিক আলোচনা হলেও কোনও কিছু চূড়ান্ত হয়নি।

‘পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা উন্নত হওয়ায় প্রতিবেশী শ্রীলঙ্কা দল পাঠাতে রাজি হয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে ডনকে বলেন পিসিবির এক কর্মকর্তা। ওই কর্মকর্তা বলছেন, নভেম্বর কিংবা ডিসেম্বরে সিরিজ আয়োজন করা হতে পারে।

নির্দিষ্ট কোনও দেশের বাইরে বিশ্বএকাদশ নামে একটি দল নেওয়ারও চেষ্টা করছে পাকিস্তান। সেই দলটি সেপ্টেম্বর নাগাদ দেশটিতে যেতে পারে। ওই দলে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার খেলোয়াড়রা খেলবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-শ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

আগস্ট ১২, ২০২৬
ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT