চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ‘বাতিল’ ধোনির কাছেই হারল হায়দরাবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
ধোনির ব্যাটে উঠলো ঝড়, জিতলো পুনে

ধোনির ব্যাটে উঠলো ঝড়, জিতলো পুনে

ফিসফাসটা বেশ জোরেশোরেই চলছিল, ফুরিয়ে গেছেন মারকুটে ধোনি। ছোট সংস্করণের ক্রিকেটে আগের মত ব্যাট চালাতে পারেন না ভারতের সাবেক অধিনায়ক। শনিবার সেসব সমালোচনারই মোক্ষম জবাব দিলেন ধোনি। দারুণ এক ফিফটির দিনে শেষ বলে চার মেরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে জয় পাইয়ে দিয়েছেন রাইজিং পুনে সুপারজায়ান্টকে।

টস জিতে শুরুতে ব্যাট করে ৩ উইকেটে ১৭৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করেছিল হায়দরাবাদ। দলের প্রায় সব ব্যাটসম্যানই কম-বেশি রান করেছেন। সর্বোচ্চ ৫৫ রান করে অপরাজিত ছিলেন অজি অলরাউন্ডার ময়জেস হেনরিক্স। ২৮ বলে ৬ চার ও ২ ছয়ে ইনিংসটি সাজানো তার। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটে এসেছে ৪৩ রান।

বড় রান তাড়া করতে গিয়ে শুরুটা ভালো হয়নি পুনের। দলীয় ১৫ রানের মাথায় সাজঘরে ওপেনার আজিঙ্কা রাহানে (২)। আরেক ওপেনার রাহুল ত্রিপাঠি ভালোই সামলেছেন অন্যপ্রান্ত। ৬ চার ও ৩ ছয়ে ৪১ বলে ৫৯ রানে ফিরেছেন তিনি।

তবে পুনের জয়ের মূল নায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ জিততে হলে একটা পর্যায় ২৪ বলে ৫৬ রান দরকার ছিল সুপারজায়ান্টদের। একপ্রান্ত সামলে তখন বাইশ গজে ঝড় তুলেছেন ভারতের সাবেক কাপ্তান। ব্যাটিং সঙ্গী মনোজ তিওয়ারিকে আরেক প্রান্তে দর্শক বানিয়ে শেষ বলে চার হাঁকিয়ে হায়দরাবাদের থেকে ম্যাচ ছিনিয়ে এনেছেন। ধোনি ৫ চার ও ৩ ছয়ে ৩৪ বলে ৬১ রানে নিজের অপরাজিত ইনিংসটি সাজিয়ে ম্যাচ সেরা হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০১৭ধোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তর জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হুন্দাই বাংলাদেশ চালু করল ‘মাইলস অব স্মাইল ক্যাম্পেইন’

এপ্রিল ২০, ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় ওয়ানডে আজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় ওয়ানডে আজ

এপ্রিল ২০, ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও ভোগান্তি কমেনি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও ভোগান্তি কমেনি

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT