চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেই বই’ পোর্টালে শাইখ সিরাজের লেখা সব বই

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৫:২৩ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
কৃষি, তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের কৃষি সাংবাদিকতার পথিকৃৎ,  চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের লেখা ১০টি বই পাওয়া যাচ্ছে দেশের বৃহৎ ই-বুক পোর্টাল ‘সেই বই’-এ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চ্যানেল আই ভবনে শাইখ সিরাজ ও ‘সেই বই’ এর ব্যবস্থাপক নাবিল উদ দৌলাহয়ের মধ্যে এক চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী শাইখ সিরাজের লেখা বইগুলো আপলোড করা হবে ‘সেই বই’ পোর্টালে। বিশ্বের যেকোন প্রান্ত থেকে পাঠক সেসব বই ডাউনলোড করতে পারবেন।

ওই চুক্তি প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘কৃষি নিয়ে দীর্ঘদিন কাজ করছি। সেই অভিজ্ঞতার আলোকে বইগুলো লিখেছি। দেশের নানান প্রান্ত থেকে কৃষি ও সাংবাদিকতায় আগ্রহীরা আমার বই পড়েন। দেশের বাইরে বই পৌঁছানোর সহজ কোন মাধ্যম ছিল না বলে অনেকেই বঞ্চিত হতেন। সেই বইয়ের মাধ্যমে বিশ্বের নানা প্রান্ত থেকে খুব সহজেই আমার লেখা বইগুলো পাওয়া যাবে। পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার পদ্ধতিটি আমার খুবই পছন্দ হয়েছে। এই উদ্যোগ অবশ্যই প্রশংসাযোগ্য।’

সেই বইয়ের ব্যবস্থাপক নাবিল উদ দৌলাহ বলেন, ‘সেই বই সারাবিশ্বের বাংলা বইয়ের পাঠকদের কথা মাথায় রেখে কাজ করছে। দেশের সুপরিচিত লেখকদের বই হাতের নাগালে পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় মিডিয়া ব্যক্তিত্ব, কৃষি সাংবাদিকতার পথিকৃৎ শাইখ সিরাজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। এর ফলে সারাবিশ্বের বাংলা ভাষাভাষীগণ তাঁর বই সংগ্রহ করতে পারবেন।’

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক আদিত্য শাহীন, চ্যানেল আই অনলাইনের মাল্টিমিডিয়া সম্পাদক তৌফিক আহমেদ ও হৃদয়ে মাটি ও মানুষের গবেষক ও স্টাফ করেসপনডেন্ট জহির মুন্না।

মাটি ও মানুষের চাষাবাস, মাটির কাছে মানুষের কাছে, কৃষি ও গণমাধ্যম, কৃষি বাজেট কৃষকের বাজেট, আমার স্বপ্নে কৃষিসহ বেশ কিছু কৃষিনির্ভর বই লিখেছেন শাইখ সিরাজ।

ছবি-তানভীর আশিক

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬

নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরেছে চেলসি

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে প্রথমবারের মত ক্ষমতায় বিজেপি

মে ৪, ২০২৬

ডিপিএল: জয়ে শুরু মোহামেডান-প্রাইম ব্যাংকের, হারল আবাহনী-ব্রাদার্স

মে ৪, ২০২৬

আমিরাতে ড্রোন হামলা: পেট্রোলিয়াম স্থাপনায় আগুন

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT