চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই দেশের পতাকাই উড়ালো একটি মেয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

এসএ গেমসে স্বর্ণপদকবিজয়ী মাবিয়া আক্তার সীমান্তের গৌরবময় এবং আবেগঘন মুহূর্তের বর্ণনায় এদেশের মেয়েদের অগ্রগতির কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজত্ত্ববিদ এবং লেখক আমিনুল ইসলাম।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে আমিনুল লিখেছেন, ‘বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজছে, আর মেয়েটা ক্রমাগত কেঁদে চলেছে। দক্ষিণ এশিয়ার মাঝে শ্রেষ্ঠ হয়ে কোথায় আনন্দে হাসবে; সেটা না করে মেয়েটি কেঁদে চলেছে। বলছিলাম আমাদের মেয়ে মাবিয়া আক্তারের কথা।’

‘আজ মেয়েটি স্বর্ণ পেয়েছে দক্ষিণ এশিয়ান গেমসে। যেই দেশে মেয়েদের দেখলেই পুরুষদের মনে হয়- “একটা মাল!”; সেই দেশের জাতীয় পতাকা এবারের দক্ষিণ এশিয়ান গেমসে ভারতের মাটিতে প্রথম উড়িয়েছে কোন পুরুষ নয় একটা মেয়ে।’

Banglabid

তিনি আরো লিখেন, ‘আমার মনে আছে সেই দিনের কথা যখন বলা হয়েছিলো  -“মেয়েদের কাজ হচ্ছে পুরুষের সেবা করা। ওদের ঘরের বাহিরে যাওয়ার দরকার কি!” আমার মনে আছে যখন বলা হয়েছিলো  -“মেয়েরা হচ্ছে তেঁতুলের মতো। দেখলেই মুখে জল আসে!” তবে এসবের কিছুই আমাদের মেয়েদের দমিয়ে রাখতে পারেনি, পারবেও না।’

আমিনুল লিখেন, ‘ভারতের আসামে দক্ষিণ এশিয়ান গেমস হচ্ছে। দক্ষিণ এশিয়ার জন্য এটাই খেলার জগতে সব চাইতে বড় ইভেন্ট। বাংলাদেশ এই পর্যন্ত সব মিলিতে ১৭টা পদক পেয়েছে। এর মাঝে আমাদের মেয়েরা পেয়েছে ১০টা আর ছেলেরা পেয়েছে ৬টা। সব মিলিয়ে স্বর্ণ পেয়েছে এখন পর্যন্ত ২টা। এর দুটোই পেয়েছে আজ মেয়েরা। একটা সাঁতারে আরেকটা ভারোত্তোলনে। অর্থাৎ মেয়েরা সব দিক দিয়েই এগিয়ে আছে।’

তিনি লিখেন, ‘মেয়েদের দেখলেই যাদের মুখে জল আসে; তাদের মুখে চুনকালি দিয়ে আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে। তারা খেলায় স্বর্ণ জিতছে, পৃথিবীর সব উঁচু পর্বত জয় করছে, ইন্ডাস্ট্রি’তে কাজ করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। এই মেয়েরাই একদিন আমাদের সর্বোচ্চ শেখরে নিয়ে যাবে। সেই দিনও হয়তো কিছু লোক (পুরুষ) বলবে -মেয়েদের কাজ হচ্ছে পুরুষের সেবা করা! ইউ লুজারস!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT