চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় ২০০ বছর বয়সী বালিয়াডাঙ্গীর সূর্যপুরী আমগাছ

মীর মাসরুর জামান মীর মাসরুর জামান
৯:১৪ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
পরিবেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নূরুল ইসলামের দাদার বাবা এই গাছ লাগিয়েছিলেন। সেই পূর্ব পুরুষের নাম তিনি জানেন না। সাইন বোর্ডে লেখা শতবর্ষী; স্থানীয়রা বলছেন, এই সূর্যপুরী আমগাছের বয়স দু’শ বছর।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বিশাল গাছটির নিচে আচার বিক্রি করেন ষাট বছর বয়সী সমির উদ্দিন। তিনি বললেন, স্বাধীনতার আগে থেকে এ গাছ দেখে আসছেন তিনি। গাছটির আকার এখনও বাড়ছে বলে জানান সমির উদ্দিন।

বালিয়াডাঙ্গীর এই সুর্যপুরী আমগাছ ৭৪ শতাংশ জায়গাজুড়ে ছড়ানো। স্থানীয়রা বলেন, এটিই সবচেয়ে বড় আমগাছ। গাছটির কথা গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তারা।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় একটি পাড়ার সমান জায়গাজুড়ে থাকা আম গাছটি দেখতে প্রতিদিন গড়ে পাঁচশ’র মতো মানুষ আসেন। শীতকালে বনভোজনের মৌসুম এবং আমের সময় দর্শনার্থীর অনেক বেশি হয়।

গাছের নিচে আর চারপাশে কিশোর-তরুণদের আড্ডা জমে। বন্ধু-সঙ্গী-পরিবার নিয়ে দূর-দূরান্ত থেকে আসেন অনেকে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু সন্তানসহ পরিবার নিয়ে এসেছেন রংপুরের আব্দুল হালিম। তিনি বললেন, সবুজ গ্রামের ভেতর গাঢ় সবুজ পাতা আর দীর্ঘ এবং চওড়া ডালপালা ছড়ানো বিশাল এই আম গাছ এক বিস্ময়। আগেও এখানে এসেছেন। পরিবারের সবাই জায়গাটি খুব পছন্দ করে।

Reneta

গাছের নিচে চানাচুর বিক্রি করেন ২৫ বছর বয়সী খোশেদ আলম।

তিনি বলেন, প্রতিদিন তার চার-পাঁচশ’ টাকার চানাচুর বিক্রি হয়। গাছটির কথা বেশি প্রচার হলে আরো অনেক মানুষ আসবে এবং এতে এলাকারও উন্নতি হবে বলে মনে করেন তিনি।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বালিয়াডাঙ্গীর আশ্চর্য এই আম গাছ দেখতে দশ টাকা দিয়ে টিকিট করতে হয়। গাছের পাশে টিকিট কাউন্টারে বসেন কাজিম উদ্দিন। তিনি বললেন, প্রতিদিন অনেক টাকার টিকিট বিক্রি হয়।

গাছটিসহ এই নুরুল ইসলাম বলেন, আমের সময় প্রচুর আম হয়। পাশ থেকে এক শিশু বলে ওঠে, খুব মিষ্টি আম। ঠাকুরগাঁও শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে বালিয়াডাঙ্গীর সূর্যপুরী আম গাছ দেখতে যাওয়ার সময় পথে পড়ে রাধা দিঘি। বিশাল এই দিঘির শান্ত জলের দিকে তাকিয়েও পথিকের মন জুড়ায়।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
রাধা দিঘি

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাছবালিয়াডাঙ্গী
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT