কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচেই মাঠে নামছেন লুইস সুয়ারেজ। শনিবার সকাল সাড়ে পাঁচটায় সুয়ারেজের উরুগুয়ে খেলবে ক্যারিবীয় অঞ্চলের চ্যাম্পিয়ন জ্যামাইকার বিপক্ষে। খেলাটি সরাসরি দেখাবে চ্যানেল সনি-সিক্স।
চার বছর আগে প্যারাগুয়েকে হারিয়ে কোপার ১৫ তম শিরোপা জিতেছিল উরুগুয়ে। ওই আসরে কোচ অস্কার তাবারেজের মূল দুই অস্ত্র ছিলেন ডিয়েগো ফোরলান ও লুইস সুয়ারেজ। তবে এবারে আসরে নিজেদের প্রথম ম্যাচে সেরা দুই অস্ত্রকে পাচ্ছেন না কোচ।
ফোরলান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। আর বিশ্বকাপের কামড়কাণ্ডে শাস্তির জন্য প্রথম ম্যাচে দলের বাইরে অাছেন সুয়ারেজ। দলে নেই ডিয়েগো লুনাগো এবং সেবাস্টিয়ান আব্রিও। তারপর এই ম্যাচে ফেভারিট মানা হচ্ছে উরুগুয়েকে। ডিফেন্ডার ইগিদো আলভেরো বলেছেন, শিরোপা ধরে রাখতে চান তারা।
তিনি বলেন, আমরা গতবারের মতোই ট্রফির স্বপ্ন নিয়ে এসেছি। দলে বেশ কয়েকজন নতুন মুখ থাকলেও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
অপরদিকে, প্রতিপক্ষ জ্যামাইকা তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোপা আমেরিকা প্রতিযোগিতায় খেলতে এসেছে। তবে কোচ উইলফ্রিড স্কাফার মনে করেন, তার দল যেকোনো দলকেই হারিয়ে দিতে পারে।
সর্বশেষ পরিসংখ্যানে এগিয়ে আছে জ্যামাইকা। শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। বিপরিতে পাঁচ ম্যাচে উরুগুয়ের জয় তিনটিতে।






