চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তর শেষ বিদায়: কাঁদলো মানুষ, কাঁদলো প্রকৃতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ১৫, জুন ২০২০
বিনোদন
A A

সকাল থেকে ‍মুম্বাই শহরের আবহাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিলো! কিন্তু এদিন দুপুর সাড়ে তিনটা নাগাদ সুশান্তের মরদেহ যখন হাসপাতাল থেকে শ্মশানের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিলো, ঠিক তখনেই অঝোর ধারায় কেঁদে উঠে আকাশ!

কেউ কেউ তখন বলছিলেন, প্রকৃতি তার নিজের সন্তানের শেষ বিদায় দিলো চোখের জলে! এরকমটাই বলা আছে হিন্দাস্তান টাইমসের একটি প্রতিবেদনে।

বৃষ্টিতে কিছুটা বিগ্ন হলেও শেষ পর্যন্ত মুম্বাইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয় ৩৪ বছর বয়সী এই তারকা অভিনেতার!

সুশান্তকে শেষ বারের মতো বিদায় জানাতে সোমবার (১৫ জুন) সকালেই তার পরিবার পাটনা থেকে মুম্বাই এসে পৌঁছান। করোনা পরিস্থিতির কারণে তার শেষকৃত্যানুষ্ঠানে সবার থাকার অনুমতি ছিলো না। পরিবার পরিজনস মোট কুড়ি জনের তালিকা ছিলো মুম্বাই পুলিশের কাছে।

তবু প্রিয় সহকর্মীকে শেষবার দেখতে চলে আসেন এক সময়ের বান্ধবী ও সহঅভিনেত্রী কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর, রণবীর শোরে, বিবেক ওভিরয়, রাজকুমার রাও, বরুণ শর্মা, দিল বেচারা পরিচালক মুকেশ ছোবড়া, কাই পো চে’র পরিচালক অভিষেক কাপুরসহ অনেক তরুণ অভিনেতারা।

শুধু তাই নয়, শেষবার দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন সুশান্তের বর্তমান প্রেমিকা রিহা। তবে বলিউডের সিনিয়র কোনো অভিনয় শিল্পীকে উপস্থিত থাকতে দেখা যায় নি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

Reneta

রবিবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃতি শ্যাননবলিউডলিড বিনোদনসুশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত আসনের নারী এমপিরা শপথ নিলেন

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT